এসএমই নারী উদ্যোক্তাদের নিয়ে হার ই-ট্রেডের প্রদর্শনী

জীবনযাপন ডেস্ক
০৭ মার্চ ২০২৫, ১৭:১৫আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৯:৩৬

জাতীয় রাজস্ব খাতের ২৫ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ীদের অবদান। বাংলাদেশে প্রায় দশ লাখের মতো নারী আছেন যারা ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত এবং তারা ফেসবুক কেন্দ্রিক ব্যবসা করে থাকেন। সেই ব্যবসায়ী নারীদের প্ল্যাটফর্ম ‘হার ই-ট্রেড।’ পণ্যের প্রচার, প্রসার ও ব্যবসাজনিত দক্ষতা উন্নয়নে হার ই-ট্রেড ক্ষুদ্র ব্যবসায়ী নারীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে থাকে। ব্যবসায় প্রচার ও প্রসারের উদ্দেশ্যে প্ল্যাটফর্মটির নিয়মিত একটি উদ্যোগ এক্সিবিশন বা প্রদর্শনী আয়োজন। এবার ঈদকে কেন্দ্র করে হার ই-ট্রেড নবমবারের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর আয়োজন করেছে। দুই দিনব্যাপী এই  আয়োজন শুরু হয়েছে আজ ৭ মার্চ। চলবে আগামীকাল ৮ মার্চ পর্যন্ত। ধানমন্ডি ৭ এর অরচার্ড কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে এ আয়োজন।

দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৭৩ জন এসএমই নারী উদ্যোক্তা নবম ‘হার ই-ট্রেড’ এক্সিবিশনে অংশগ্রহণ করছেন। তারা প্রত্যেকেই দেশীয় কাঁচামাল নির্ভর উদ্যোগ নিয়ে কাজ করেন।

নবম ‘হার ই-ট্রেড’ এক্সিবিশনের উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে ছিলেন এসএমই ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন চৌধুরী এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুপালী চৌধুরী। আরও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শামীম আখতার চৌধুরী, অভিনয়শিল্পী রুনা খান, তাহমিনা সুলতানা মৌসহ আরও অনেকে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম