কাপ থেকে চা-কফির দাগ তুলবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ২২:৪১আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২২:৪১

সবসময় ব্যবহার করার কারণে কাপ বা মগে চা-কফির জেদি দাগ বসে যায়। আবার কাপ যদি সাদা হয়, তাহলে তো আরও বেশি চোখে পড়ে এ ধরনের দাগ। এসব দাগ বসে যাওয়া কাপ অতিথিদের সামনে দেওয়া যায় না। আবার নিজেরা ব্যবহার করতেও অস্বস্তি লাগে। কাপ থেকে চা-কফির দাগ তোলার কিছু পদ্ধতি সম্পর্কে জেনে নিন। 

  • দাগ বসে যাওয়ার আগেই সচেতন হওয়া জরুরি। চা-কফির কাপ ১৫ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন। পানিতে বাসন মাজার তরল সাবানও মেশাবেন। এভাবে কাপ ভিজিয়ে রেখে পরিষ্কার করলে দাগ পড়বে না। 
  • কাপ, কফি মগ পরিষ্কার করতে ভিনেগারের সাহায্য নিন। পানির সঙ্গে ১ চা চামচ ভিনেগার মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তারপর ভিনেগারের মিশ্রণটি দিয়ে কাপগুলো ধুয়ে নিন। দাগ উঠে যাবে।
  • বাসন পরিষ্কার করার তরল সাবানে লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চায়ের কাপে লাগিয়ে রাখুন ঘণ্টা দুয়েক। এরপর স্পঞ্জ দিয়ে ঘষে নিন। চা-কফি জেদি দাগ কাপ থেকে উঠে যাবে।
  • সপ্তাহে অন্তত একদিন চায়ের কাপ বা কফি মগ ডিটারজেন্টে ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে ঘষে নিন। এতে কাপ ঝকঝকে থাকবে বহুদিন।
  • লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। দাগযুক্ত কাপে মিশ্রণটি মাখিয়ে রাখুন ১ ঘণ্টা।  এরপর ঘষে ধুয়ে ফেলুন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম