ডিমের খোসা কাজে লাগানোর কিছু উপায় জেনে নিন

জীবনযাপন ডেস্ক
১৯ মে ২০২৫, ১৬:১২আপডেট : ১৯ মে ২০২৫, ১৬:১২

ডিমের খোসা ফেলে না দিয়ে নানা কাজে লাগাতে পারেন। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং খনিজ পদার্থ থাকে ডিমের খোসায়। এগুলো ছাড়াও প্রোটিন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং ফসফরাসের মতো মিনারেল থাকে এতে। ডিমের খোসা যেমন গাছের সার হিসেবে দারুণ, তেমনি রূপচর্চাতেও ব্যবহার করা যায় এটি। জেনে নিন কোন কোন উপায়ে কাজে লাগাতে পারেন ডিমের খোসা। 

  • নিয়মিত শ্যাম্পুতে ডিমের খোসার গুঁড়া যোগ করতে পারেন। এটি মাথার ত্বকে পুষ্টি জোগাবে এবং চুল মজবুত করবে।
  • ডিমের খোসায় ৯৫ শতাংশ ক্যালসিয়াম কার্বনেট থাকে। এছাড়া রয়েছে ক্যালসিয়াম ও মিনারেল। এগুলো মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। বাগানের চারপাশে ও গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিলে গাছের ধারেকাছে পোকামাকড়ও ঘেঁষবে না। 
  • ডিমের খোসা গুঁড়া করে অ্যালোভেরা জেলার সঙ্গে মেশান। মিশ্রণটি ত্বকে লাগান। এটি জৌলুস বাড়াবে ত্বকের।
  • বাসনে পোড়া দাগ তুলতে সাহায্য করে ডিমের খোসা। 
  • অনেক সময় রান্নাঘরের সিঙ্ক ময়লা জমে বন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধানে ডিমের খোসা মিহি গুঁড়া করে সিঙ্কের মুখে দিয়ে কল খুলে দিন।
  • ডিমের খোসার সাহায্যে দাঁতের হলদে ভাব কমাতে পারেন। ১ চা চামচ ডিমের খোসার গুঁড়ার মধ্যে এক চিমটি বেকিং সোডা দিন। এবার এতে নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ব্যবহার করুন দাঁতে। দাঁতের উজ্জ্বলতা ফিরে আসবে।
  • পাখি ও মুরগির খাবারে ক্যালসিয়াম এবং খনিজ যোগ করতে ডিমের খোসা গুঁড়া করে মিশিয়ে দিন। 
  • ত্বকে ময়লা জমে লোমকূপ বন্ধ হয়ে গেলে ব্যবহার করতে পারেন এই ফেসপ্যাক। লেবুর রস ও মধুর সঙ্গে ডিমের খোসার পাউডার মেশান। মিশ্রণটি ত্বকে লাগান ঘষে ঘষে। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের