ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অভাবে যে ৫ লক্ষণ দেখা দেয়

জীবনযাপন ডেস্ক
২৮ মে ২০২৫, ১৯:৪৩আপডেট : ২৮ মে ২০২৫, ১৯:৫০

ওমেগা থ্রি কোষের পর্দার একটি গুরুত্বপূর্ণ উপাদান। শরীরের ইকোস্যানয়েড নামক সংকেত অণু তৈরির জন্যও এগুলো প্রয়োজন। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রোগ প্রতিরোধ ক্ষমতা, পালমোনারি, কার্ডিওভাসকুলার এবং এন্ডোক্রাইন সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এটি এক ধরনের পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ওমেগা থ্রির ঘাটতি থাকলে কিছু লক্ষণে সেটা বোঝা যায়। জেনে নিন লক্ষণগুলো কী কী। 

  1. ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অভাবে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। ত্বকের শুষ্কতার পাশাপাশি ব্রণ বৃদ্ধি এবং লালভাবও দেখা দিতে পারে উপাদানটির অভাবে। 
  2. ওমেগা-৩ ফ্যাট মস্তিষ্কের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। ফলে এর মাত্রা কমলে হতাশা, উদ্বেগ বাড়তে পারে। অল্প কিছুতেই মেজাজ বদলে যাওয়ার মতো সমস্যাও হতে পারে। 
  3. ওমেগা-৩ ফ্যাট চোখের স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অভাবে চোখ শুষ্ক হয়ে যেতে পারে এতে চোখ জ্বালাপোড়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। 
  4. জয়েন্টের ব্যথা এবং শক্ত হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে শরীরে অপর্যাপ্ত ওমেগা থ্রি থাকলে। 
  5. ওমেগা-৩ ফ্যাট চুলের ঘনত্ব, গঠন এবং শক্তি বজায় রাখতে সাহায্য করে। উপাদানটির অভাবে চুল পড়া, চুল পাতলা হওয়া এবং চুলের রুক্ষতা বাড়ার মতো সমস্যা হতে পারে। 

যেসব খাবারে পাবেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড

বিভিন্ন ধরনের সামুদ্রিক তেলযুক্ত মাছ এই ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উৎস। এছাড়া বীজ ও বাদামে মেলে উপাদানটি। ডিম, সবুজ শাকে পাওয়া যায় ওমেগা থ্রি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এর সাপ্লিমেন্টও গ্রহণ করা যায়।

তথ্যসূত্র: হেলথলাইন

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী