আমের মৌসুমে প্রায় প্রতিদিনই খাওয়া হচ্ছে আম। প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট মেলে পাকা আমে। বিশেষজ্ঞরা বলছেন, আম খাওয়ার আগে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখা জরুরি। জেনে নিন কেন।
- আমে ফাইটিক অ্যাসিড থাকে। এটি একটি অ্যান্টি-নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে। অর্থাৎ পুষ্টি শোষণে হস্তক্ষেপ করতে পারে এই অ্যাসিড। আম ভিজিয়ে রাখলে ফাইটিক অ্যাসিড কমে যায় এবং শরীরের আয়রন, জিঙ্ক এবং ক্যালসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ শোষণের ক্ষমতা উন্নত হয়।
- আমের বোঁটার অংশ থেকে আঠালো এক ধরনের কষ বের হয়। এই কষে থাকা অ্যাসিডে অনেক সময় অ্যালার্জির সমস্যা দেখা দেয়। পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দূর হবে এই কষ।
- পোকামাকড় থেকে ফল রক্ষা করতে বিভিন্ন কেমিক্যাল প্রয়োগ করা হয় প্রায় সময়ই। পানিতে ভিজিয়ে রাখলে মানবদেহের জন্য ক্ষতিকর এসব কেমিক্যাল দূর হয়।
- আমের থার্মোজেনিক প্রভাব রয়েছে, যার অর্থ এটি শরীরের তাপ বৃদ্ধি করতে পারে। এই কারণে অনেক সময় হজমে অস্বস্তি বা ব্রণের মতো সমস্যা হতে পারে। খাওয়ার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে এই সমস্যা থেকে রেহাই মিলবে অনেকটাই।
তথ্য: টাইমস অব ইন্ডিয়া ও হেলথ শটস









