ঈদের আগেই ত্বকে গ্লো আসবে এই ১০ মাস্ক ব্যবহারে

জীবনযাপন ডেস্ক
০৪ জুন ২০২৫, ১০:৩১ আপডেট : ০৪ জুন ২০২৫, ১০:৩১

রোদের তাপ, ধুলাবালি কিংবা অযত্নে ত্বক বিবর্ণ হয়ে পড়েছে? আবার ঈদের আগে লম্বা সময় ধরে পার্লারে ফেসিয়াল করে নেওয়ার সময়ও হচ্ছে না। অল্প কিছুটা সময় বের করে ঘরেই খানিক যত্ন নিয়ে নিন ত্বকের। 

  1. ত্বকের মরা চামড়া দূর করার জন্য স্ক্রাবিং করে নিন। টমেটো স্লাইস করে ত্বকে ঘষে নিন। এতে ব্ল্যাকহেডস ও মরা চামড়া দূর হবে। এরপর মুলতানি মাটির সঙ্গে দুধ অথবা পানি মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে লাগান। এক মিনিট রেখে ধুয়ে মুছে নিন। ব্যস! হয়ে গেল ৫ মিনিটের ফেসিয়াল।
  2. ছোট একটি পাত্রে দুধ নিয়ে গোলাপের পাপড়ি ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন দুধ ও গোলাপের পাপড়ি একসঙ্গে ব্লেন্ড করে ১ চা চামচ চন্দন মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  3. ওটমিল গুঁড়া করে ডালিমের রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকে চক্রাকারে ঘষে ঘষে লাগান এটি। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।
  4. ৫টি আমন্ড পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন বেটে দুধের সর মিশিয়ে ত্বকে লাগান ঘষে ঘষে। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  5. আলু টুকরা করে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে দুধ মিশিয়ে ত্বকে লাগান। নিয়মিত এটি ব্যবহার করলে ত্বকের কালচে দাগ দূর হবে।   
  6. সমপরিমাণ দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে ব্রাশের সাহায্যে ত্বকে লাগান। মুখের পাশাপাশি হাত ও পায়ের ত্বকেও লাগাতে পারবেন এটি। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  7. তিন থেকে পাঁচ চা চামচ বেসনের সঙ্গে ১ চিমটি হলুদ গুঁড়া ও বাটারমিল্ক মেশান। মিশ্রণটি ত্বকে জৌলুস নিয়ে আসবে।
  8. কমলা, বেসন ও দই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। প্রয়োজনে কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন। মিশ্রণ একদম মিহি হলে ত্বকে ম্যাসাজ করুন। প্রতিদিন ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।
  9. ত্বকের সৌন্দর্য বাড়াতে গ্রিন টির জুড়ি নেই। চুলার পাত্র বসিয়ে গ্রিন টি দিয়ে দিন। ফুটে উঠলে বাষ্পটুকু ত্বকে লাগান। এটি সতেজ ভাব নিয়ে আসবে ত্বকে। ফেসপ্যাক তৈরি করার জন্য ১ চা চামচ মধু ও ১ চা চামচ চিনি মেশান গ্রিন টি এর সঙ্গে। মিশ্রণটি চক্রাকারে লাগান ত্বকে। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন ত্বক।
  10. একটি ছোট পাকা কলা চটকে ২ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বকে জৌলুস নিয়ে আসবে এটি।
/এনএ/
সম্পর্কিত
গালে-গলায় লালচে র‌্যাশ, চুলকানি? ভরসা রাখুন ৩ উপাদানে
ত্বকের রুক্ষতা দূর করে উজ্জ্বলতা বাড়ায় চিয়া সীড
ব্রণ থাকলেও ময়েশ্চারাইজার জরুরি, শীতে ত্বকের যত্ন নেবেন যেভাবে
সর্বশেষ খবর
শ্রমিক-পুলিশ সংঘর্ষ: রাবার বুলেটে আহত দুই শ্রমিক, পুলিশ বলছে ছোড়া হয়নি
শ্রমিক-পুলিশ সংঘর্ষ: রাবার বুলেটে আহত দুই শ্রমিক, পুলিশ বলছে ছোড়া হয়নি
সকালে লেবুর পানি পান করেন? কিডনিতে কী প্রভাব ফেলে জানেন?
সকালে লেবুর পানি পান করেন? কিডনিতে কী প্রভাব ফেলে জানেন?
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
জলবায়ু পরিবর্তন ও অর্থায়ন নিয়ে ইআরএফ  সদস্যদের প্রশিক্ষণ শুরু
জলবায়ু পরিবর্তন ও অর্থায়ন নিয়ে ইআরএফ  সদস্যদের প্রশিক্ষণ শুরু
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন