ঘাড়ের কালচে দাগ দূর করার ১০ উপায় জেনে নিন

জীবনযাপন ডেস্ক
১১ জুলাই ২০২৫, ২০:০৮আপডেট : ১১ জুলাই ২০২৫, ২০:০৮

ঘাড়ের ভাঁজের অংশ কালচে হয়ে যাওয়া বেশ বিব্রতকর সমস্যা। অনেক সময় অতিরিক্ত ওজনের কারণে গলার ভাঁজ কালচে হয়ে যায়। আবার গরমে ঘেমে থাকতে থাকতেও এ ধরনের দাগ দেখা দিতে পারে। রক্তে শর্করার মাত্রা বাড়তে শুরু করলে, রক্তে থাইরয়েডের মাত্রা বেশি থাকলে শরীরের কিছু অংশে কালো ছোপ দেখা দিতে পারে। গলার ভাঁজে কিংবা ঘাড়ে থাকা কালচে দাগ দূর করতে কিছু ঘরোয়া উপায় মেনে দেখতে পারেন।

 

  1. এক টেবিল চামচ মোটা দানার ব্রাউন সুগার, এক চা চামচ মধু এবং এক চা চামম অলিভ অয়েল  একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। স্ক্রাবটি  ঘাড়ে বৃত্তাকার গতিতে কয়েক মিনিটের জন্য আলতো করে ম্যাসাজ করুন। তারপরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং শুকিয়ে নিন।
  2. বেসনের সঙ্গে অল্প হলুদ গুঁড়া এবং টক দই মিশিয়ে ঘাড়ে ও গলায় ম্যাসাজ করুন। নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে দাগ মিলিয়ে যাবে।
  3. এক টেবিল চামচ লেবুর রস ও গোলাপজল একসঙ্গে মেশান। তুলা ভিজিয়ে গলার কালচে দাগের উপর চেপে নিন। সারারাত রেখে পরের দিন সকালে ধুয়ে ফেলুন। সব ধরনের ত্বকের জন্যই কার্যকর এটি।
  4. এক টেবিল চামচ ওটমিল গুঁড়া, ১ টেবিল চামচ দই, এবং ১ টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ঘাড়ে আলতো করে ম্যাসাজ করুন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  5. লেবুর রসের সঙ্গে কয়েক ফোঁটা হলুদের গুঁড়া মেশান। মিশ্রণটি গলায় ঘষে ঘষে লাগান। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। কালচে দাগ দূর হবে।
  6. অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে গলা ও ঘাড়ের ত্বকে লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহার করুন এটি। অ্যালোভেরায় বিশেষ এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ত্বকে পিগমেন্টেশন সৃষ্টিকারী উৎসেচকের ক্ষরণ নিয়ন্ত্রণ করতে পারে।
  7. টক দইয়ে থাকা এনজাইম দাগ দূর করতে কার্যকর। ২ টেবিল চামচ টক দই সরাসরি লাগান গলা ও ঘাড়ে। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
  8. কমলার খোসা গুঁড়ার সঙ্গে গোলাপজল মিশিয়ে তৈরি করুন পেস্ট। ঘাড়ে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। দাগ দূর হয়ে উজ্জ্বল হবে ত্বক।
  9. কালচে গলার যত্নে আলুর রস ব্যবহার করতে পারেন। আলুর রসে তুলা ভিজিয়ে ঘাড়ে ও গলায় লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  10. টক দইয়ে থাকা এনজাইম দাগ দূর করতে কার্যকর। ২ টেবিল চামচ টক দই সরাসরি লাগান গলা ও ঘাড়ে। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের