তেলাপোকা তাড়ানোর ৭ উপায় জেনে নিন

জীবনযাপন ডেস্ক
১৬ জুলাই ২০২৫, ১৩:৩৭আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৩:৩৭

রান্নাঘর বা ঘরের কোণে তেলাপোকার আনাগোনা বেড়েছে? সিঙ্কের নিচে, বিছানার কোণে কিংবা দেয়ালের ফাটলের মধ্যেও লুকিয়ে থাকতে পারে বিরক্তিকর তেলাপোকা। কেমিক্যালযুক্ত ঔষধের পরিবর্তে হাতের কাছে থাকা কয়েকটি উপাদানের সাহায্যে দূর করতে পারেন তেলাপোকা। 

  1. তেলাপোকা চিনি এবং স্টার্চযুক্ত খাবার পছন্দ করে। তাই চিনির সাথে বেকিং সোডা মিশিয়ে রান্নাঘরের কোণে বা বাড়ির অন্যান্য অংশে ছিটিয়ে দিন। তেলাপোকা সেই খাবারে আকৃষ্ট হবে ও বেকিং সোডার কারণে মারা যাবে।
  2. রসুন এবং পেঁয়াজে সালফার যৌগ এবং তীব্র গন্ধ থাকে যা তেলাপোকা তাড়াতে সাহায্য করে। গোলমরিচে ক্যাপসাইসিন থাকে, যা তেলাপোকা দূর করে। এই তিন উপাদানের মিশ্রণ স্প্রে বোতলে নিয়ে স্প্রে করুন তেলাপোকা আছে এমন স্থানে। 
  3. বোরিক অ্যাসিড জেল এবং পাউডার আকারে পাওয়া যায়। এগুলো তেলাপোকা দূর করতে দারুণ কার্যকর। বোরিক অ্যাসিড ও চিনি একসঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিন তেলাপোকার বাসা বাধার স্থানে।
  4. একটি লেবুর রস, ২ টেবিল চামচ বেকিং সোডা ও ১ লিটার গরম পানি একসঙ্গে মিশিয়ে নিন। দ্রবণটি স্প্রে করে দিন সেসব জায়গায় যেখানে তেলাপোকার আনাগোনা বেশি।
  5. নিম পাতা ছড়িয়ে দিন ঘর ও রান্নাঘরের আনাচেকানাচে। তিন দিন পর সরিয়ে ফেলুন। নিম অয়েলের সঙ্গে গরম পানি মিশিয়ে স্প্রে করলেও উপকার পাবেন 
  6. গরম পানির সঙ্গে এক ভাগ সাদা ভিনেগার মিশিয়ে সিঙ্কের ড্রেনে ঢেলে দিন রাতে ঘুমানোর আগে। পাইপে থাকা তেলাপোকা দূর হবে। দ্রবণটি সিঙ্ক ও চুলার আশেপাশেও স্প্রে করে দিন।
  7. ২৫০ মিলি পানিতে ৪ চা চামচ স্যাভলন মিশিয়ে একটি স্প্রে বোতলে নিন। ভালো করে ঝাঁকিয়ে যেখানে তেলাপোকার আনাগোনা বেশি সেখানে স্প্রে করুন। তেলাপোকা ও পিঁপড়া দূর হবে। এক সপ্তাহ টানা এভাবে স্প্রে করলে আর ফিরে আসবে না তেলাপোকা।   
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত