চুল সিল্কি করতে কলা দিয়ে বানিয়ে ফেলা যায় কন্ডিশনার, জানেন কীভাবে?

জীবনযাপন ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ১১:১৫আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১১:১৫

প্রাণবন্ত ও সিল্কি চুলের জন্য খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন কলার কন্ডিশনার। কলার হাইড্রেটিং গুণ রয়েছে। ফলটিতে ভিটামিন ই, সি এবং এ তো রয়েছেই, এর পাশাপাশি রয়েছে প্রাকৃতিক তেলও। এসব উপাদান চুলের বিকাশকে উৎসাহিত করতে, চুলকে নমনীয় করতে এবং বিভক্ত প্রান্ত রোধ করতে সাহায্য করে। কলার কন্ডিশনার চুলে নিয়ে আসে নরম ও কোমল ভাব। ফলে চুলের জট ছাড়ানো সহজ হয়। চুলের ভেঙে যাওয়া প্রতিরোধ করতেও  পটাসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কলার জুড়ি নেই। জেনে নিন কীভাবে বানাবেন কলার কন্ডিশনার। 

যা যা লাগবে কন্ডিশনার তৈরি করতে 
২ বা ৩টি কলা
২ টেবিল চামচ মধু
২ টেবিল চামচ টক দই 
২ টেবিল চামচ নারকেল দুধ
১ টেবিল চামচ নারকেল তেল
২ টেবিল চামচ অলিভ অয়েল 
কয়েক ফোঁটা গোলাপজল

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন
একটি পাত্রে কলা ছোট ছোট টুকরো করে কেটে নিন। বাকি সব উপকরন মিশিয়ে ব্লেন্ড করে নিন। চুলের জট ছাড়িয়ে ভিজিয়ে নিন। একটি চওড়া দাঁতের চিরুনির সাহায্যে চুলে কলার কন্ডিশনারটি লাগান। আগা থেকে গোড়া পর্যন্ত লাগাবেন। শাওয়ার ক্যাপ পরে ৩০ মিনিটের জন্য অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। 

/এনএ/
সম্পর্কিত
রাতের যত্নে যেভাবে তৈরি করবেন সহজ স্কিন কেয়ার রুটিন
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
সর্বশেষ খবর
বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন রোনান-ডেকলান
বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন রোনান-ডেকলান
আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি ‘গর্হিত অপরাধ’: চিফ হুইপ
আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি ‘গর্হিত অপরাধ’: চিফ হুইপ
ঈদে মিলাদুন্নবীতে আমাদের কী করা উচিত
ঈদে মিলাদুন্নবীতে আমাদের কী করা উচিত
এআই প্রশিক্ষণে বিরল বই ধ্বংস করছে অ্যামাজন
এআই প্রশিক্ষণে বিরল বই ধ্বংস করছে অ্যামাজন
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য