সবচেয়ে বেশি করা হয় এমন ৫ ফেসিয়ালের বৈশিষ্ট্যগুলো জেনে নিন

জীবনযাপন ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১০:৩০আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১০:৩০

ত্বককে সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল রাখার জন্য ফেসিয়াল জরুরি। তবে প্রতিটি ফেসিয়ালের ধরন, কাজের ধরন এবং ফল আলাদা। সঠিক ফেসিয়াল বেছে নিতে হলে প্রথমে আপনার ত্বকের ধরন ও প্রয়োজন বোঝা জরুরি। সবচেয়ে বেশি করা হয় এমন পাঁচটি ফেসিয়ালের ধরন ও তাদের বৈশিষ্ট্যগুলো জেনে নিন।

১. ক্লাসিক ফেসিয়াল
গ্লো ফেসিয়াল বা ডিপ-ক্লিনজিং ফেসিয়ালও বলা হয় একে। এতে থাকে এক্সফোলিয়েশন, পোর পরিষ্কার (এক্সট্র্যাকশন), ত্বক হাইড্রেট করা এবং সিরাম প্রয়োগ। এটি ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা আনে ও মসৃণ করে। সাধারণত সব ধরনের ত্বকের জন্য উপযোগী, তবে সংবেদনশীল ত্বকের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

২. হাইড্রাফেসিয়াল
এটি একটি তিন ধাপের প্রক্রিয়া—ক্লিনজিং, এক্সফোলিয়েশন ও এক্সট্র্যাকশন। শুষ্ক, নিষ্প্রভ ত্বক, ব্ল্যাকহেডস, সূক্ষ্ম রেখা ও ত্বকের অসম রঙের সমস্যায় এটি কার্যকর। তবে রোদে পোড়া, অতিরিক্ত ব্রণপ্রবণ বা জ্বালাপোড়া হচ্ছে এমন ত্বকের জন্য উপযুক্ত নয়।

৩. স্কাল্পটিং ফেসিয়াল
এটি মাইক্রোকারেন্ট ফেসিয়াল নামেও পরিচিত। এতে ম্যাসাজের পাশাপাশি হালকা বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার করে ত্বককে টানটান ও দৃঢ় করা হয়। বিশেষ করে ৩০-এর পর বয়সীদের জন্য এটি জনপ্রিয়, কারণ এটি ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

৪. রেডিয়ান্স ফেসিয়াল
বিশেষ অনুষ্ঠানের আগে তাৎক্ষণিক উজ্জ্বলতা পাওয়ার জন্য এই ফেসিয়াল আদর্শ। এটি ত্বকের লালচে ভাব, সূক্ষ্ম রেখা ও অসম রঙের সমস্যার সমাধান করে। প্রক্রিয়ায় থাকে ডিপ ক্লিনজিং, বিশেষ সিরাম, কাস্টমাইজড পিল এবং কুলিং মাস্ক।

৫. মিনারেল রিফ্রেশার ফেসিয়াল
প্রায় ২৫ মিনিটের একটি দ্রুত ফেসিয়াল, যেখানে ব্যবহৃত হয় সাগরের খনিজসমৃদ্ধ প্রোডাক্ট ও প্রেসার-পয়েন্ট ম্যাসাজ। এটি অল্প সময়ে ত্বকে সতেজতা, আর্দ্রতা ও প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়।

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি