ঘরেই ম্যানিকিওর-পেডিকিওর, বাঁচবে সময় ও টাকা

জীবনযাপন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২

কোথাও সাক্ষর করতে হাত বাড়িয়েছেন কলম নিতে। হলুদ হাত, অপরিচ্ছন্ন নখে নিজেই বিব্রত হচ্ছেন হয়তো। পায়ের মৃত চামড়া জমা হতে হতে শক্ত স্তর হয়ে গেছে। সুন্দর স্যান্ডেলে পা দেখতে খুব ভালো লাগছে না। হাত ও পা আমাদের শরীরের অন্যতম দৃশ্যমান অংশ। দৈনন্দিন কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয় এগুলো। তাই সঠিক যত্ন না নিলে ত্বক শুষ্ক হয়ে যায়, নখ দুর্বল হয়, ময়লা জমে ইনফেকশনের ঝুঁকি বাড়ে। এসব ঝক্কি সামলাতে মাসে অন্তত একবার পার্লারে গিয়ে ম্যানিকিওর ও পেডিকিওর করাচ্ছেন হাজার টাকা ও লম্বা সময় খরচা করে। অথচ, নিয়মিত গোসলের সময় যদি একটু যত্ন নিতে পারেন, দেখবেন সময় এবং টাকা দুটোই বেঁচে যাচ্ছে। নিয়মিত হাত পায়ের যত্ন নিলে হাত-পা পরিষ্কার ও নরম থাকে। মৃত কোষ দূর হয়। রক্ত সঞ্চালন বাড়ে।

বাসায় ম্যানিকিওর করতে যা লাগবে

গরম পানি

শ্যাম্পু বা হ্যান্ডওয়াশ

লেবুর রস

নেল কাটার ও নেল ফাইল

ময়েশ্চারাইজার

প্রথমে নখে কোনও নেইলপলিশ লাগানো থাকলে সেটা রিমুভ করুন। হালকা গরম পানিতে শ্যাম্পু ও লেবুর রস দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। নেল কাটার দিয়ে নখ কাটুন ও ফাইল করুন। এরপর হালকা স্ক্রাব দিয়ে হাত ঘষে নিন। লোশন বা অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করুন।

বাসায় পেডিকিওর করতে যা লাগবে

গরম পানি

লবণ

শ্যাম্পু

পিউমিস স্টোন বা ফুট ফাইল

লোশন বা ক্রিম

এক টুকরো লেবু

যখন ম্যানিকিওর করবেন তখন গরম পানিতে লবণ ও শ্যাম্পু মিশিয়ে পা ১৫ মিনিট ভিজিয়ে রেখে দিন। নখ কাটুন ও ফাইল করুন। পিউমিস স্টোন বা ফুট ফাইল দিয়ে গোড়ালি পরিষ্কার করুন। পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে স্ক্রাব করুন। লোশন দিয়ে ৫ মিনিট পায়ে ম্যাসাজ করুন। নখের ওপরে লেবু ঘষে নিন। তাহলে নখ চকচক করবে।

/এমএম/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে