ফাস্টফুডে মাদকতা: ভেসে আসা ভাজা চিকেনের গন্ধ...

জীবনযাপন ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ১০:৪৭আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৭

শহরের ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ কোথা থেকে ভেসে আসে ভাজা চিকেনের গন্ধ, কিংবা সদ্য বেক করা পিজার সুবাস। ক্ষুধা থাকুক বা না থাকুক- এক মুহূর্তেই থেমে যেতে চায় পা। মনে হয়, ঢুঁ মেরে দেখি! এই যে অদৃশ্য টান, একে কি শুধু ‌‌‌‌‌‘গন্ধ’ বলা যায়? নাকি এর ভেতরে লুকিয়ে আছে এক ধরনের মাদকতা।

হ্যাঁ, ফাস্টফুডের গন্ধে মাদকতা আছে। ফাস্টফুড (যেমন বার্গার, ফ্রাইড চিকেন, পিজা) বানানোর সময় এমনভাবে ফ্যাট, লবণ আর চিনি ব্যবহার করা হয় যাতে করে আমাদের মস্তিষ্কের ‘রিওয়ার্ড সিস্টেম’ খুব দ্রুত সক্রিয় হয়। এই গন্ধ নাকে প্রবেশ মাত্র মস্তিষ্কে ডোপামিন নামে এক ধরনের ‘ভালো লাগার’ রাসায়নিক নিঃসরণ হয়। যেটা অনেকটা আসক্তির মতো অনুভূতি তৈরি করতে পারে।

বিষয় হলো, ফাস্টফুড কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে এমন গন্ধ তৈরি করে (ফ্রাই করার তেল, মশলার মিশ্রণ ইত্যাদি) যা দূর থেকেও মানুষকে টেনে আনে। যেমন, গরম ফ্রেঞ্চ ফ্রাই বা গ্রিলড মাংসের গন্ধ আমাদের ক্ষুধা না থাকলেও খাওয়ার ইচ্ছা তৈরি করে।

ফাস্টফুডের গন্ধ আসলে নিছক দুর্ঘটনা নয়; এটি পরিকল্পিত। রান্নার প্রতিটি ধাপে—তেল গরম করা, মাংস গ্রিল করা, মশলার মিশ্রণ সবকিছু এমনভাবে সাজানো হয়, যাতে গন্ধটা হয় আকর্ষণীয়, তীব্র এবং মনে রাখার মতো। অনেক ক্ষেত্রে দোকানের ভেন্ট বা খোলা রান্নাঘরও এমনভাবে রাখা হয়, যাতে সেই গন্ধ বাইরে ছড়িয়ে পড়ে, পথচারীদের মন টানে। ফ্রেঞ্চফ্রাই, বার্গার ও কোল্ড ড্রিংকস এই জায়গাটাতেই ‘মাদকতা’ শব্দটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। কারণ, এটি ধীরে ধীরে অভ্যাস তৈরি করে। বারবার একই গন্ধ, একই স্বাদ, একই অভিজ্ঞতা মিলে এক ধরনের চক্র তৈরি হয়। তবে এর সামাজিক দিকটাও গুরুত্বপূর্ণ। ব্যস্ত নগরজীবনে ফাস্টফুড শুধু খাবার নয়, এটি এক ধরনের স্বস্তি, দ্রুত তৃপ্তির প্রতীক। সময়ের অভাব, কাজের চাপ, একঘেয়েমি সবকিছুর মাঝখানে এই গন্ধ যেন ছোট্ট এক বিরতি দেয়।

তবু প্রশ্ন হলো- এই মাদকতা কি পুরোপুরি নিরীহ? বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত ফাস্টফুডের প্রতি আকর্ষণ স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। তাই গন্ধের টানে বারবার সাড়া দেওয়ার আগে সচেতন হওয়াও জরুরি।

/এমএম/
সম্পর্কিত
ঈদের ভারী খাবারের পর স্বস্তি দেবে লাউ-চিংড়ি
গরমে প্রশান্তি দেবে জিরা-তেঁতুলের ঠাণ্ডা পানীয়
রাজকীয় স্বাদের বিন্দি কাবাব
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের