নারীর সুস্থতাকে গুরুত্ব দিয়ে একসঙ্গে কাজ করবে ব্লুমিং বি ও রিজুভা ওয়েলনেস

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ জুন ২০২৬, ২১:৩৩ আপডেট : ২৭ জুন ২০২৬, ২১:৩৩

নারীর মানসিক, শারীরিক ও সামগ্রিক সুস্থতাকে আরও গুরুত্ব দিয়ে কাজ করার লক্ষ্যে ব্লুমিং বি এবং রিজুভা ওয়েলনেসের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। শনিবার (২৭ জুন) রাজধানীর গুলশানে অবস্থিত রিজুভা ওয়েলনেসে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. তাওহিদা রহমান ইরিন। তিনি বলেন, ব্লুমিং বি এমন একটি নিরাপদ ও আন্তরিক প্ল্যাটফর্ম, যেখানে নারীরা নির্দ্বিধায় নিজের মনের কথা বলতে পারেন, অনুভূতি প্রকাশ করতে পারেন এবং একে অপরের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পান। মানসিক সুস্থতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, রিজুভা ওয়েলনেসের সঙ্গে এই অংশীদারত্ব নারীদের জন্য আরও কার্যকর ভূমিকা রাখবে। আত্মযত্ন, স্বাস্থ্যসেবা, মানসিক ও শারীরিক সুস্থতা এবং সৌন্দর্যচর্চা— এই চারটি ক্ষেত্রকে সমন্বিত করে নারীদের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করবে।

ব্লুমিং বি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মৌসুমি মৌ বলেন, মন জানালার যাত্রার শুরু থেকেই রিজুভা ওয়েলনেস আমাদের পাশে থেকেছে এবং আমাদের উদ্দেশ্যের প্রতি আন্তরিক সমর্থন ও আস্থা রেখেছে। আমরা রিজুভা ওয়েলনেসকে শুধু একটি পার্টনার হিসেবে নয়, বরং এই যাত্রার একজন নির্ভরযোগ্য সহযাত্রী হিসেবে দেখি। আমি বিশ্বাস করি, এই অংশীদারত্ব আমাদের যৌথ লক্ষ্যকে আরও শক্তিশালী করবে এবং ৪০ ঊর্ধ্ব নারীদের জন্য একটি সমন্বিত, বিশ্বাসযোগ্য ও কার্যকর হেলথ অ্যান্ড ওয়েলনেস প্ল্যাটফর্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, আমরা একসঙ্গে আরও বেশি সংখ্যক নারীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং তাদের সুস্থ ও আত্মবিশ্বাসী জীবনযাত্রা গড়ে তুলতে অবদান রাখতে সক্ষম হবো।

রিজুভা ওয়েলনেসের চেয়ারম্যান ডা. বিএ সাদিক বলেন, নারীর শারীরিক মানসিক এবং সামাজিক সুস্থতার জন্যই রিজুভা ওয়েলনেস অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে এবং এই ব্লুমিং বির পাশে রিজুভা ওয়েলনেস সবসময়ই থাকবে এবং আশা করি, একসঙ্গে আমাদের এই পথচলা আরও অনেক দূর এগিয়ে যাবে।

ব্লুমিং বি লিমিটেডের চেয়ারম্যান মো. হাসিবুল করিম বলেন, ব্লুমিং বি লিমিটেডের পক্ষ থেকে মন জানালা একটি সামাজিক উদ্যোগ; যার সূচনা হয়েছিল ৪০ ঊর্ধ্ব নারীদের শারীরিক ও মানসিক সাস্থ‍্যের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে। রিজুভা ওয়েলনেসও একই ধরনের উদ্দেশ্য ও মূল্যবোধ নিয়ে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, এই অংশীদারত্ব আমাদের যৌথ লক্ষ্যকে আরও শক্তিশালী করবে এবং মন জানালার সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/আরকে/
সম্পর্কিত
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
কানাডা প্রবাসী নারী খুন: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ পেছালো
সর্বশেষ খবর
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির