গরমে ঝটপট বানিয়ে ফেলুন রাজমা-আলুর মজাদার সালাদ

জীবনযাপন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫

গরমের দিনে ভারী রান্না এড়িয়ে সহজ কিছু খেতে চাইলে রাজমা ও আলুর সালাদ বানিয়ে নিতে পারেন। সেদ্ধ রাজমা ও আলুর সঙ্গে পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ এবং ধনেপাতা মিশিয়ে তৈরি এই সালাদে যোগ হবে টক-মশলাদার ড্রেসিং। স্বাদে ঝাল, টক ও মশলাদার এই পদটি দুপুরের খাবার কিংবা বিকালের হালকা খিদে মেটাতেও বেশ উপযোগী।

যা যা লাগবে

এক কাপ সেদ্ধ রাজমা ও এক কাপ ছোট টুকরো করে কাটা সেদ্ধ আলুর সঙ্গে লাগবে আধ কাপ পেঁয়াজ কুচি, আধ কাপ বীজ ছাড়ানো টমেটো কুচি, একটি কাঁচা মরিচ কুচি এবং সামান্য ধনেপাতা। ড্রেসিংয়ের জন্য রাখুন এক টেবিল চামচ পাতিলেবুর রস, আধ চা চামচ চাট মশলা, স্বাদমতো বিট নুন এবং আধ চা চামচ সর্ষের তেল।

যেভাবে বানাবেন

প্রথমে একটি বড় পাত্রে সেদ্ধ রাজমা ও আলুর টুকরোগুলি নিন। এর সঙ্গে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে আলতো করে মিশিয়ে নিন।

এ বার অন্য একটি পাত্রে পাতিলেবুর রস, বিট নুন, চাট মশলা ও সর্ষের তেল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। তৈরি ড্রেসিংটি রাজমা ও আলুর মিশ্রণের ওপর ঢেলে সব উপকরণ আলতো হাতে মিশিয়ে নিন। মশলা ও লেবুর স্বাদ সব উপকরণের সঙ্গে ভালোভাবে মিশে গেলেই তৈরি রাজমা-আলুর সালাদ। তৈরি হওয়ার পরই পরিবেশন করুন।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
পুঠিয়ার প্রাচীন মন্দিরপল্লিতে অনন্য স্থাপত্যের বড় আহ্নিক মন্দির
পুঠিয়ার প্রাচীন মন্দিরপল্লিতে অনন্য স্থাপত্যের বড় আহ্নিক মন্দির
অ্যালগরিদমের নিয়ন্ত্রণ থেকে ব্যবহারকারীকে মুক্তির পরিকল্পনা অস্ট্রেলিয়ার
অ্যালগরিদমের নিয়ন্ত্রণ থেকে ব্যবহারকারীকে মুক্তির পরিকল্পনা অস্ট্রেলিয়ার
১৪২ পদে নিয়োগ দেবে সমরাস্ত্র কারখানা, আজ থেকে আবেদন শুরু 
১৪২ পদে নিয়োগ দেবে সমরাস্ত্র কারখানা, আজ থেকে আবেদন শুরু 
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন