ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে

জীবনযাপন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৪

অভিনয়ের পাশাপাশি নিজের সৌন্দর্য ও ত্বকের যত্ন নিয়েও সচেতন তারকারা। ত্বক ভালো রাখতে অনেকেই দামি প্রসাধনীর পাশাপাশি ঘরোয়া উপাদানের ওপরও ভরসা করেন। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও তেমনই। স্কিনচর্চায় ঘরোয়া কিছু উপাদান ব্যবহারের কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে প্রভা জানান, ত্বকের যত্নে তিনি টক দই, চালের গুঁড়া ও আলুর রস ব্যবহার করেন। সহজলভ্য এসব উপাদান দিয়েই ঘরোয়া উপায়ে নিজের ত্বকের যত্ন নেন এই অভিনেত্রী।

প্রভার ব্যবহৃত এই তিন উপাদান ঘরোয়া রূপচর্চায় বেশ পরিচিত। টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে মসৃণ অনুভূতি দেয়। অন্যদিকে চালের গুঁড়া বিভিন্ন ঘরোয়া ফেসপ্যাকে ব্যবহার করা হয়। আলুর রসও অনেকের ঘরোয়া স্কিনকেয়ার রুটিনে দেখা যায়। আলুর রস ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে। রোদের পোড়াভাব কমায়।

তবে একেকজনের ত্বকের ধরন একেক রকম। কোনও ঘরোয়া উপাদান সবার ত্বকে একইভাবে কাজ করবে এমন নিশ্চয়তা নেই। বিশেষ করে সংবেদনশীল ত্বকে নতুন কিছু ব্যবহারের আগে ছোট জায়গায় পরীক্ষা করে নেওয়া ভালো। জ্বালা, লালচে ভাব বা অস্বস্তি হলে ব্যবহার বন্ধ করাই নিরাপদ।

তারকা অভিনেত্রীর মতো ঘরোয়া উপাদান দিয়ে ত্বকের যত্ন নিতে চাইলে নিজের ত্বকের ধরন ও সংবেদনশীলতা বিবেচনায় রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহারও ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ।

/এমএএল/
সম্পর্কিত
রাত ১০টার পর কেন ফোন বন্ধ রাখেন প্রভা, জানালেন নিজেই
পূজার আগে ত্বকের যত্নে ৫ ধাপ
গ্রীষ্মে ত্বকচর্চায় যেসব ভুলে হারিয়ে যেতে পারে উজ্জ্বলতা
সর্বশেষ খবর
মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন
মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন
‘কেয়ামতের মাছ’ ভেসে আসার ৬ দিন পর ৬ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, কাকতালীয় নাকি সংকেত?
‘কেয়ামতের মাছ’ ভেসে আসার ৬ দিন পর ৬ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, কাকতালীয় নাকি সংকেত?
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি