মুচমুচে মিষ্টি কুমড়ার পাপড়ি, বিকালের নাশতায় জমবে দারুণ

জীবনযাপন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯

মিষ্টি কুমড়া দিয়ে সাধারণত তরকারি বা ভাজি রান্না করা হয়। তবে এই পরিচিত সবজিটিই একটু ভিন্নভাবে তৈরি করলে হয়ে উঠতে পারে মুচমুচে ও মুখরোচক নাশতা। অল্প কয়েকটি উপকরণে সহজেই বানিয়ে ফেলতে পারেন মিষ্টি কুমড়ার পাপড়ি। বিকেলের চা কিংবা অতিথি আপ্যায়নে গরম গরম এই নাশতা হতে পারে দারুণ আয়োজন।

উপকরণ

মিষ্টি কুমড়ার পাপড়ি তৈরির জন্য লাগবে এক কাপ স্লাইস করে কাটা মিষ্টি কুমড়া, দুই টেবিল চামচ বেসন, আধা কাপ ময়দা, এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং পরিমাণমতো তিল। এর সঙ্গে দিতে হবে এক চা-চামচ হলুদগুঁড়া, এক চা-চামচ মরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ। ভাজার জন্য প্রয়োজন হবে পরিমাণমতো তেল।

প্রণালি

প্রথমে ময়দা, বেসন, কর্নফ্লাওয়ার, হলুদগুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ একটি পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটি গুলে নিন। গোলা যেন খুব পাতলা বা বেশি ঘন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

অন্যদিকে স্লাইস করে রাখা মিষ্টি কুমড়ায় সামান্য লবণ মেখে কিছুক্ষণ রেখে দিন। এবার প্রতিটি মিষ্টি কুমড়ার টুকরা তৈরি করা গোলায় ভালোভাবে ডুবিয়ে নিন। গোলা মাখানো কুমড়ার টুকরার ওপর তিল ছড়িয়ে দিন।

কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে একে একে মিষ্টি কুমড়ার টুকরাগুলো ডুবো তেলে ভেজে নিন। দুই পাশ সোনালি ও মুচমুচে হয়ে এলে তেল থেকে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।

গরম গরম মিষ্টি কুমড়ার পাপড়ি পরিবেশন করুন। চাইলে সঙ্গে টমেটো সস বা পছন্দের চাটনি রাখতে পারেন।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তিতে রাধিকা
শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তিতে রাধিকা
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—৭অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
পেটের সমস্যা কমাতে ছাতুর উপকারিতা জানুন
পেটের সমস্যা কমাতে ছাতুর উপকারিতা জানুন
বিষপানে অসুস্থ বাবার পাশে পড়ে ছিল ৩ সন্তানের লাশ
বিষপানে অসুস্থ বাবার পাশে পড়ে ছিল ৩ সন্তানের লাশ
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’