সবজি খেতে চায় না শিশু? জেনে নিন সবজির মজাদার কয়েক পদ

জীবনযাপন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০

শিশুকে সবজি খাওয়ানো অনেক অভিভাবকের কাছেই বেশ কঠিন কাজ। খাবার প্লেটে সবজি দেখলেই মুখ ঘুরিয়ে নেওয়া, খাবারের মধ্যে থেকে সবজি বেছে সরিয়ে রাখা- এমন অভ্যাস বদলাতে খাবারটাকেই একটু আকর্ষণীয় করে তোলা যেতে পারে। পছন্দের খাবারের আকার, রং ও স্বাদ বজায় রেখে তার মধ্যেই সবজি মিশিয়ে দিলে শিশুরা অনেক সময় বুঝতেই পারে না, কী খাচ্ছে। সহজে বানানো যায় এমন কয়েকটি পদ জেনে নিন।

বিট-গাজরের মুচমুচে কাটলেট

সেদ্ধ আলুর সঙ্গে কুরিয়ে নেওয়া বিট ও গাজর মিশিয়ে নিন। এতে সামান্য নুন, কাঁচামরিচ কুচি, ধনেপাতা এবং ভাজা মশলা দিন। মিশ্রণটি বাঁধতে অল্প বিস্কুটের গুঁড়ো মিশিয়ে ভালো করে মেখে নিন। এবার ছোট ছোট কাটলেটের আকার দিয়ে অল্প তেলে তাওয়ায় দু’দিক সোনালি করে ভেজে নিন। টিফিনে বা বিকালের নাশতায় সসের সঙ্গে পরিবেশন করা যায়।

লালশাকের পুরভরা পরোটা

লালশাক ভাপিয়ে ভালো করে জল ঝরিয়ে বেটে নিন। আটার সঙ্গে লালশাক, সামান্য লবণ ও প্রয়োজনমতো পানি দিয়ে নরম করে মেখে কিছুক্ষণ ঢেকে রাখুন। পুর তৈরির জন্য কুরিয়ে নেওয়া পনিরের সঙ্গে ধনেপাতা, ভাজা মশলা ও অল্প লবণ মিশিয়ে নিন। আটার লেচির মধ্যে পুর ভরে গোল করে বেলে তাওয়ায় অল্প তেলে সেঁকে নিন। পরোটার আকর্ষণীয় রং খুদের নজর কাড়তে পারে।

সবজি মেশানো নরম অমলেট

গাজর, বাঁধাকপি ও পেঁয়াজ খুব মিহি করে কুরিয়ে নিন। ডিম ফেটিয়ে তার সঙ্গে সবজি, সামান্য লবণ ও গোলমরিচ মিশিয়ে নিন। এবার অল্প তেলে প্যানে ঢেলে দু’পাশ ভালো করে রান্না করে নিন। ছোট ছোট টুকরো করে শসা বা পছন্দের অন্য খাবারের সঙ্গে পরিবেশন করলে শিশুর জন্য পদটি আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

শিশুর পছন্দের খাবারের সঙ্গে সবজি মিশিয়ে দেওয়ার পাশাপাশি প্রতিদিনের খাবারে নানা রকম সবজি রাখার অভ্যাস করানোও জরুরি। নতুন কোনও খাবার প্রথমবার পছন্দ না করলেও জোর না করে অন্য সময়ে অন্যভাবে পরিবেশন করে দেখা যেতে পারে।

/এমএএল/
সম্পর্কিত
কত বয়স পর্যন্ত বাড়ে শিশুর উচ্চতা, দেরি হলে কী করবেন
শিশুর ক্লান্তি ও ফ্যাকাশে ভাব দূর করতে পাতে রাখুন এসব খাবার
শিশু হঠাৎ খেতে চাইছে না? জিভে সাদা দাগ দেখলে সতর্ক
সর্বশেষ খবর
ঘরোয়া উপাদানে স্পর্শকাতর ত্বকের যত্ন
ঘরোয়া উপাদানে স্পর্শকাতর ত্বকের যত্ন
ম্যানসিটিকে নিয়ে অনিয়মের অভিযোগ, দায় নিতে নারাজ মানচিনি
ম্যানসিটিকে নিয়ে অনিয়মের অভিযোগ, দায় নিতে নারাজ মানচিনি
এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ, প্রাধান্য পাবে যেসব বিষয়
এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ, প্রাধান্য পাবে যেসব বিষয়
গলায় ফোলা বা গুটি মানেই থাইরয়েড নয়, কোন লক্ষণে সতর্ক হবেন
গলায় ফোলা বা গুটি মানেই থাইরয়েড নয়, কোন লক্ষণে সতর্ক হবেন
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’