ফল ও সবজির রসে ফিরুক ত্বকের প্রাকৃতিক উজ্জলতা

জীবনযাপন ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ০৯:১০ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৯:১০

উজ্জ্বল, সতেজ ও দাগছোপহীন ত্বকের জন্য বাজারের টোনার বা প্রসাধনীতে ভরসা করেন অনেকেই। কিন্তু সব পণ্য যে সব ধরনের ত্বকের সঙ্গে মানিয়ে যায়, এমন নয়। অনেক সময় অতিরিক্ত রাসায়নিক উপাদান ত্বকে জ্বালাপোড়া, র‌্যাশ কিংবা শুষ্কতার সমস্যাও বাড়িয়ে দিতে পারে। তাই ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের ব্যবহার আবারও জনপ্রিয় হয়ে উঠছে।

রান্নাঘরে থাকা পরিচিত কিছু ফল ও সবজি দিয়েই তৈরি করা যায় কার্যকর টোনার। ত্বকের ধরন অনুযায়ী সঠিক উপাদান বেছে নিলে সহজেই ফিরতে পারে সতেজতা ও স্বাভাবিক আভা। বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক টোনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে।

শুষ্ক ত্বকের জন্য শসা ও গোলাপজলের টোনার

যাদের ত্বক দ্রুত রুক্ষ হয়ে যায় বা দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে থাকতে হয়, তাঁদের জন্য শসা ও গোলাপজলের টোনার বেশ উপকারী। শসায় থাকা জলীয় উপাদান ও ভিটামিন সি ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে।

অর্ধেক শসা ব্লেন্ড করে রস বের করে তাতে আধ কাপ গোলাপজল ও এক চা-চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে ব্যবহার করুন। এটি ত্বককে কোমল রাখার পাশাপাশি শুষ্কতা কমাতে সহায়তা করে।

তৈলাক্ত ত্বকের জন্য টমেটো ও গ্রিন টি

অতিরিক্ত তেল ও ব্রণের সমস্যায় ভোগা ত্বকের জন্য টমেটো ও গ্রিন টির সংমিশ্রণ কার্যকর হতে পারে। একটি টমেটোর রসের সঙ্গে তিন টেবিল চামচ গ্রিন টি মিশিয়ে নিন। চাইলে এতে কয়েক ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল যোগ করুন।

টমেটোয় থাকা লাইকোপিন ও ভিটামিন সি ত্বকের দাগ কমাতে সাহায্য করে।  অন্যদিকে, গ্রিন টির অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের প্রদাহ ও লালচে ভাব কমাতে ভূমিকা রাখে।

স্পর্শকাতর ত্বকের জন্য তরমুজ ও অ্যালোভেরা

সংবেদনশীল ত্বকে সহজেই অ্যালার্জি বা র‌্যাশ দেখা দিলে তরমুজ ও অ্যালোভেরার টোনার ব্যবহার করা যেতে পারে। তিন টেবিল চামচ তরমুজের রসের সঙ্গে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে সামান্য ঠান্ডা পানি ও অল্প ক্যামোমাইল চা যোগ করুন।

এই টোনার ব্যবহারের আগে হাতে সামান্য লাগিয়ে পরীক্ষা করে নেওয়া ভালো। এতে ত্বকে কোনও প্রতিক্রিয়া হচ্ছে কি না, তা সহজেই বোঝা যায়।

ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের ব্যবহার নতুন নয়। তবে যে কোনও ঘরোয়া উপাদান ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। ত্বকের ধরন বুঝে সঠিক উপাদান বেছে নিলে ফল ও সবজির রস দিয়েই পেতে পারেন সতেজ ও প্রাণবন্ত ত্বকের ছোঁয়া।

/এমএএল/
সম্পর্কিত
শর্মিলা ঠাকুরের রূপচর্চায় ভেষজ তেল, ত্বকের যত্নে কেন কুমকুমাদি তেল
ত্বক পরিষ্কারে কতটা প্রয়োজন ডাবল ক্লিনজিং
তৈলাক্ত ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যা
সর্বশেষ খবর
কাজের মাধ্যমে সনাতন ধর্মবলাম্বীদের মন জয় করবে সরকার: গয়েশ্বর
কাজের মাধ্যমে সনাতন ধর্মবলাম্বীদের মন জয় করবে সরকার: গয়েশ্বর
মা-বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে বরযাত্রা, নজর কাড়লেন সাকিব
মা-বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে বরযাত্রা, নজর কাড়লেন সাকিব
স্বাধীনতার ১৬ বছর আগেই ঢাকায় টেস্ট! জানেন সেই ঐতিহাসিক ম্যাচের গল্প?
স্বাধীনতার ১৬ বছর আগেই ঢাকায় টেস্ট! জানেন সেই ঐতিহাসিক ম্যাচের গল্প?
ফ্লোরিডায় আঘাত হানলো হারিকেন ইসাইয়াস, জরুরি অবস্থা ঘোষণা
ফ্লোরিডায় আঘাত হানলো হারিকেন ইসাইয়াস, জরুরি অবস্থা ঘোষণা
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক