এই গরমে উঁচু করে পনিটেইল বাঁধতে পারছেন না গলা ও ঘাড়ের কালচে দাগের কারণে? বিব্রতকর এই দাগগুলো বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় অতিরিক্ত ওজনের কারণে গলার ভাঁজ কালচে হয়ে যায়। আবার গরমে ঘেমে থাকতে থাকতেও এ ধরনের দাগ দেখা দিতে পারে। লেবু দিয়ে তৈরি কয়েকটি প্যাক ব্যবহারে দ্রুত দূর হবে এসব দাগ। জেনে নিন কীভাবে তৈরি করবেন লেবুর প্যাক-
লেবু ও গোলাপজল
১ টেবিল চামচ লেবুর রস ও গোলাপজল একসঙ্গে মেশান। তুলা ভিজিয়ে গলার কালচে দাগের উপর চেপে নিন। সারারাত রেখে পরের দিন সকালে ধুয়ে ফেলুন। সব ধরনের ত্বকের জন্যই কার্যকর এটি।
লেবু ও মধু
লেবুর রসের সঙ্গে কয়েক ফোঁটা মধু মেশান। মিশ্রণটি গলায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ধীরে ধীরে দূর হয়ে যাবে গলা ও ঘাড়ের কালো দাগ।
লেবু ও হলুদ
লেবুর রসের সঙ্গে কয়েক ফোঁটা হলুদের গুঁড়া মেশান। মিশ্রণটি গলায় ঘষে ঘষে লাগান। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। কালচে দাগ দূর হবে।
লেবু ও টমেটো
টমেটোর শাঁসের সঙ্গে লেবুর রস মেশান। মিশ্রণটি দাগের উপর লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। দ্রুত ফল পেতে দিনে দুই বার লাগাতে পারেন এটি।
/এনএ/








