নাশতায় রাখুন স্বাদে ও পুষ্টিতে ভরপুর সবজি-চিকেন স্যুপ

জীবনযাপন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৫ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২১

এক বাটি গরম চিকেন স্যুপ ক্লান্তি দূর করে মনকে প্রশান্তি দিতে পারে। মুরগির মাংসের সঙ্গে বিভিন্ন সবজি দিয়ে তৈরি এই স্যুপ যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকর খাবার হিসেবেও ভালো। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে সহজেই তৈরি করতে পারেন সবজি ও চিকেন স্যুপ। চলুন, জেনে নেওয়া যাক রেসিপি।

উপকরণ

চিকেন ব্রেস্ট ২টি, মাঝারি আকারের আলু ১টি, গাজর ১টি, পেঁয়াজ ১টি, সেলারি ১টি ডাঁটা ও ১–২টি পাতা, রসুন ২ কোয়া, পানি ১ লিটার, টক দই ২–৩ টেবিল চামচ, ডিম ১টি, ময়দা ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া এক চিমটি এবং লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মুরগির মাংস ও সবজি ভালোভাবে পরিষ্কার করে নিন। আলু, গাজর, ফুলকপি, পেঁয়াজ ও সেলারি ছোট ছোট টুকরো করে কাটুন। রসুন কুচিয়ে নিন।

একটি পাত্রে মুরগির মাংস, কাটা সবজি, রসুন ও ১ লিটার পানি দিয়ে চুলায় বসান। স্বাদমতো লবণ ও গোলমরিচ দিন। মাঝারি আঁচে মুরগির মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর মাংস তুলে ঠান্ডা করে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিন। ঝোলটি ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে রাখুন।

এবার একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। অন্য একটি পাত্রে ময়দা ও টক দই ভালোভাবে মিশিয়ে নিন, যাতে কোনো দলা না থাকে। এতে অল্প অল্প করে গরম চিকেনের ঝোল মেশান। একসঙ্গে বেশি গরম ঝোল দেবেন না, এতে ডিম জমাট বেঁধে যেতে পারে।

ছেঁকে রাখা ঝোল চুলায় বসিয়ে দই, ময়দা ও ডিমের মিশ্রণটি ধীরে ধীরে ঢালুন। এ সময় একটানা নেড়ে যেতে হবে। এরপর সেদ্ধ মুরগির মাংস দিয়ে কয়েক মিনিট কম আঁচে রান্না করুন। স্যুপ ঘন হয়ে এলে লবণ ও গোলমরিচের স্বাদ পরীক্ষা করে চুলা বন্ধ করে দিন।

পরিবেশন

গরম গরম স্যুপ বাটিতে ঢেলে পরিবেশন করুন। চাইলে ওপর থেকে সামান্য গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিতে পারেন। সকালের নাশতা, বিকালের হালকা খাবার কিংবা রাতের খাবারের শুরুতে এই স্যুপ পরিবেশন করতে পারেন।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
আবারও মাঠ কাঁপাবেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো
আবারও মাঠ কাঁপাবেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন
ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো বাস, নিহত ৩
ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো বাস, নিহত ৩
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা