ইলেকট্রোলাইট পানীয় খাচ্ছেন? উপকারের বদলে ক্ষতি হচ্ছে না তো?

ফিচার ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ১৪:০৬ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৪:০৬

ক্লান্তি কাটাতে কিংবা শরীর চাঙ্গা রাখতে অনেকেই এখন সাধারণ পানির বদলে ইলেকট্রোলাইট পানীয়ের বোতল হাতে তুলে নিচ্ছেন। বাজারে নানা স্বাদের এই পানীয় সহজেই পাওয়া যায়। বিজ্ঞাপনে দাবি করা হয়, এতে রয়েছে ভিটামিন ও প্রয়োজনীয় খনিজ। সমাজমাধ্যমেও এমন পানীয়ের উপকারিতা নিয়ে প্রচার চোখে পড়ে। কিন্তু সুস্থ থাকতে কি রোজ ইলেকট্রোলাইট পানীয় খাওয়া জরুরি?

গরমে অতিরিক্ত ঘাম হলে, দীর্ঘক্ষণ শারীরিক পরিশ্রম করলে কিংবা ব্যায়ামের সময় শরীর থেকে পানির পাশাপাশি সোডিয়াম ও পটাশিয়ামের মতো খনিজও বেরিয়ে যায়। এমন পরিস্থিতিতে ইলেকট্রোলাইটযুক্ত পানীয় শরীরের পানি ও খনিজের ঘাটতি পূরণে সাহায্য করে। তবে সাধারণত সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দৈনন্দিন জলপানের জন্য বিশেষ ইলেকট্রোলাইট পানীয়ের প্রয়োজন হয় না। পর্যাপ্ত পানি এবং সুষম খাবার থেকেই শরীর প্রয়োজনীয় পানি ও খনিজ পেতে পারে।

বোতলবন্দি পানীয় কি রোজ খাওয়া উচিত?

সব ইলেকট্রোলাইট পানীয়ের উপাদান এক রকম নয়। কিছু পানীয়ে বাড়তি চিনি, কৃত্রিম রং, স্বাদবর্ধক উপাদান এবং ক্যালোরি থাকতে পারে। তাই শুধু ভিটামিন বা খনিজের কথা শুনে নিয়মিত এই পানীয় খাওয়া ঠিক নয়। কেনার আগে উপাদানের তালিকা ও চিনির পরিমাণ দেখে নেওয়া জরুরি। বিশেষ করে যাদের ডায়াবিটিস বা উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের পানীয় বেছে নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

ঘরোয়া পানীয়েই ভরসা?

সাধারণ ক্লান্তি বা তৃষ্ণা মেটাতে অনেক সময় পর্যাপ্ত পানিই যথেষ্ট। পাশাপাশি ডাবের পানি, লেবুর শরবত কিংবা দইয়ের ঘোল খাওয়া যেতে পারে। তবে এগুলো সব পরিস্থিতিতে চিকিৎসার কাজে ব্যবহৃত ওরস্যালাইন বিকল্প নয়। ডায়রিয়া বা বমির কারণে শরীর থেকে অতিরিক্ত পানি ও খনিজ বেরিয়ে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক নিয়মে তৈরি ওরস্যালাইন খাওয়াই জরুরি।

কখন প্রয়োজন ইলেকট্রোলাইট পানীয়?

দীর্ঘক্ষণ কড়া রোদে কাজ করা, অতিরিক্ত ঘাম ঝরানো বা দীর্ঘ সময় ধরে কঠিন শারীরিক কসরত করার ক্ষেত্রে ইলেকট্রোলাইটযুক্ত পানীয়ের প্রয়োজন হতে পারে। তবে অকারণে প্রতিদিন এই পানীয় খেলে বাড়তি চিনি ও সোডিয়াম শরীরে প্রবেশ করে। মাথাব্যথা, ক্লান্তি বা পেশিতে টান ধরলেই যে খনিজের ঘাটতি হয়েছে, তা নয়। উপসর্গ দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সুস্থ থাকতে তাই দামি বোতলবন্দি পানীয়ের উপর নির্ভর না করে পর্যাপ্ত বিষুদ্ধ পানি পান, সুষম খাবার এবং শরীরের প্রয়োজন অনুযায়ী পানীয় বেছে নেওয়াই ভালো।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বয়স কেবল সংখ্যা, বিরাটের ব্যাটে এখনো রেকর্ড ভাঙার ক্ষুধা
বয়স কেবল সংখ্যা, বিরাটের ব্যাটে এখনো রেকর্ড ভাঙার ক্ষুধা
ইলেকট্রোলাইট পানীয় খাচ্ছেন? উপকারের বদলে ক্ষতি হচ্ছে না তো?
ইলেকট্রোলাইট পানীয় খাচ্ছেন? উপকারের বদলে ক্ষতি হচ্ছে না তো?
পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি
পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি
আমুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
আমুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার