লিপস্টিক, নেলপলিশ ফ্রিজে রাখলেই কি ভালো থাকে?

জীবনযাপন ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ১৪:০৫ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৪:০৫

ড্রেসিং টেবিলের ড্রয়ারে যত্ন করে রাখা প্রিয় লিপস্টিকটি হঠাৎ দেখলেন গলে নরম হয়ে গিয়েছে। আবার নেলপলিশের বোতল খুলতেই দেখলেন, ভেতরের তরল ঘন হয়ে গিয়েছে কিংবা দলা পাকিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেরই মনে হয়, প্রসাধনীগুলি ফ্রিজে রাখলে হয়তো দীর্ঘদিন ভালো থাকবে। সমাজমাধ্যমেও এমন পরামর্শের অভাব নেই। তবে বিশেষজ্ঞদের মতে, সব প্রসাধনী ফ্রিজে রাখার প্রয়োজন নেই। বরং ভুলভাবে সংরক্ষণ করলে সেগুলোর গুণমান নষ্ট হতে পারে। চলুন জেনে নেই কোনটি ফ্রিজে রাখবেন, আর কোনটি রাখবেন না-

প্রথমেই আসা যাক লিপস্টিকের কথায়। গরমে বিশেষ করে ক্রিমি বা ময়েশ্চারাইজিং লিপস্টিক নরম হয়ে যেতে পারে। অতিরিক্ত তাপমাত্রায় লিপস্টিকের গঠন ও রংও বদলে যেতে পারে। এমন পরিস্থিতিতে সাময়িকভাবে ফ্রিজে রাখা যেতে পারে। লিপস্টিক গলে গেলে কিছুক্ষণ ফ্রিজে রাখলে তা আবার শক্ত হয়ে আগের আকার ফিরে পেতে পারে। যেসব লিপস্টিক প্রতিদিন ব্যবহার করা হয় না, সেগুলিও গরমের সময়ে ফ্রিজে রাখতে পারেন। তবে বার বার ফ্রিজ থেকে বের করা এবং আবার ঢোকানো ঠিক নয়। তাপমাত্রার ঘন ঘন পরিবর্তনে লিপস্টিকের গঠন ও মসৃণতা নষ্ট হতে পারে। লিকুইড লিপস্টিক বা লিপগ্লস সাধারণত ফ্রিজে রাখার প্রয়োজন নেই। এগুলো ঘরের স্বাভাবিক তাপমাত্রায়, সরাসরি রোদ থেকে দূরে রাখাই ভালো।

অন্য দিকে, নেলপলিশের ক্ষেত্রে ফ্রিজে রাখার পরামর্শ একেবারেই ঠিক নয়। নেলপলিশে বিভিন্ন ধরনের সলভেন্ট থাকে। অতিরিক্ত ঠান্ডায় এর উপাদানগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হতে পারে। ফলে নেলপলিশের ঘনত্ব ও গঠনে পরিবর্তন আসতে পারে। নখে লাগানোর সময়ে রং সমানভাবে না বসে ছোপ ছোপ হয়ে যেতে পারে। তাই নেলপলিশ ফ্রিজে না রেখে শোয়ার ঘরের ড্রয়ার বা আলমারির মতো ঠান্ডা, শুকনো ও অন্ধকার জায়গায় রাখুন।

নেলপলিশের বোতলের ঢাকনা ব্যবহারের পর ভালো করে বন্ধ করাও জরুরি। হাওয়া ঢুকলে ভেতরের সলভেন্ট দ্রুত উড়ে গিয়ে নেলপলিশ ঘন হয়ে যেতে পারে। ব্যবহারের আগে বোতলটি দুই হাতের তালুর মাঝে রেখে আলতো করে গড়িয়ে নিন। জোরে ঝাঁকালে ভেতরে বুদবুদ তৈরি হতে পারে, যা নখে রং লাগানোর সময়ে সমস্যা তৈরি করে। বাথরুমে নেলপলিশ রাখা এড়িয়ে চলুন। সেখানকার আর্দ্রতা ও তাপমাত্রার ওঠানামা প্রসাধনীর গুণমান নষ্ট করতে পারে।

মনে রাখবেন, ফ্রিজে রাখলেই প্রসাধনীর মেয়াদ বেড়ে যায় না। লিপস্টিক বা নেলপলিশের গায়ে উল্লেখ করা মেয়াদ এবং খোলার পর ব্যবহারের সময়সীমা মেনে চলা জরুরি। কোনও প্রসাধনীর গন্ধ, রং বা গঠনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা ব্যবহার না করাই ভালো। তাই প্রসাধনীর যত্ন নিতে ফ্রিজের উপর নির্ভর না করে সঠিক তাপমাত্রায়, শুকনো ও সরাসরি রোদ পড়ে না এমন জায়গায় রাখুন।

 

/এমএএল/
সম্পর্কিত
ফেসওয়াশ থেকে সানস্ক্রিন, সবকিছুতেই কি ভিটামিন সি থাকা জরুরি?
ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস
ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে যোগাসন!
সর্বশেষ খবর
প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে বিপাকে ফায়ার ফাইটার
প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে বিপাকে ফায়ার ফাইটার
২৮ বছর ধরে হেঁটে পৃথিবী ভ্রমণ, পাড়ি দিলেন ৫০ হাজার কি.মি.
২৮ বছর ধরে হেঁটে পৃথিবী ভ্রমণ, পাড়ি দিলেন ৫০ হাজার কি.মি.
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
মিশিগান সিনেট প্রার্থীর পক্ষে ভারত থেকে ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগ
মিশিগান সিনেট প্রার্থীর পক্ষে ভারত থেকে ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগ
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম