ত্বকের অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া উপায়

জীবনযাপন ডেস্ক
১৯ জুলাই ২০২৩, ১৬:৩০আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৬:৪৯

ত্বকের অবাঞ্ছিত লোম দূর করার জন্য পার্লারে যাওয়ার সময় পাচ্ছেন না? ঘরোয়া উপায়েই তুলে ফেলতে পারেন এই লোম। ঠোঁটের উপরের অংশের পাশাপাশি ত্বকের অন্যান্য অংশে থাকা লোমও দূর হবে এই পদ্ধতিতে।

আটার সঙ্গে মিশিয়ে নিন অন্যান্য উপকরণ। ছবি: ফেমিনা ইন

প্রথম ধাপ

১ চা চামচ চিনি মিশিয়ে নিন কুসুম গরম পানিতে। চিনি গলে গেলে মিশ্রণে দিয়ে দিন এক চিমটি হলুদ, ১ চা চামচ নারিকেল তেল আর ২ চা চামচ আটা। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। যদি বেশি পাতলা লাগে তাহলে আরেকটু আটা দিন। আর বেশি ঘন হলে অল্প পানি মেশান। এমনভাবে গুলে নিন যাতে সহজেই মুখে লাগিয়ে নেওয়া যায়। 

দ্বিতীয় ধাপ 

ত্বক ফেসওয়াশ দিযে ধুয়ে নিন। তোয়ালে দিয়ে মুছে শুকনা মুখে লাগিয়ে নিন এই ফেসপ্যাক। চাইলে মুখের যে অংশে লোম বেশি আছে সেখানে লাগাতে পারেন, অথবা পুরো মুখেও লাগিয়ে নিতে পারেন। ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে তোয়ালে সামান্য ভিজিয়ে নীচ থেকে উপরে অর্থাৎ লোমের উল্টোদিকে মুছে নিন। 

জেনে নিন

  • সপ্তাহে ১ দিন এই প্যাক ব্যবহার করুন। মুখের লোম ধীরে ধীরে কমে যাবে।
  • একইসঙ্গে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করে দেয় এই ফেস প্যাক। ট্যান বা রোদে পোড়া দাগ দূর করে ত্বকে ঔজ্জ্বল্য নিয়ে আসে। 
  • চাইলে ফেসপ্যাকে সামান্য কফির গুঁড়াও ব্যবহার করে নিতে পারেন। 
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ