পোষ্য নেই, রয়ে গিয়েছে ভালোবাসা: ২৮ আগস্ট কেন বিশেষ

জীবনযাপন ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ১৩:২৭আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৩:২৭

বাড়িতে পোষ্য থাকা মানে শুধু একটি প্রাণীর সঙ্গে থাকা নয়। দিনের শেষে দরজার কাছে অপেক্ষা করা, মন খারাপ বুঝে পাশে এসে বসা, অকারণে আদর চাওয়া কিংবা নিঃশব্দে সঙ্গ দেওয়া। এই ছোট ছোট মুহূর্তেই কখন যে একটি প্রাণী পরিবারের সদস্য হয়ে ওঠে, তা বোঝা যায় না।

তাই সেই পোষ্যটি যখন আর থাকে না, তখন বাড়ির একটি অংশ যেন হঠাৎ ফাঁকা হয়ে যায়। তার খেলনাটি পড়ে থাকে, খাবারের পাত্রটি আর ব্যবহার হয় না, অথচ স্মৃতিগুলি থেকে যায় আগের মতোই। সেই হারিয়ে যাওয়া সঙ্গীদের ভালোবাসা ও স্মৃতিকে সম্মান জানানোর জন্যই প্রতি বছর ২৮ আগস্ট পালিত হয় রেইনবো ব্রিজ রিমেমব্র্যান্স ডে।

‘রেইনবো ব্রিজ’-এর নেপথ্যে যে আবেগ

‘রেইনবো ব্রিজ’ আসলে একটি আবেগঘন কল্পনার প্রতীক। ধারণাট এমন, প্রিয় পোষ্যরা মৃত্যুর পর একটি শান্ত, সুন্দর জায়গায় অপেক্ষা করে থাকে। সেখানে নেই অসুস্থতা, কষ্ট কিংবা যন্ত্রণা। একদিন তারা আবার তাদের প্রিয় মানুষের সঙ্গে মিলিত হবে।

এই কল্পনাই বহু পোষ্যপ্রেমীর কাছে প্রিয় হয়ে উঠেছে। রেইনবো ব্রিজ রিমেমব্র্যান্স ডে-ও সেই আবেগকে কেন্দ্র করেই প্রয়াত পোষ্যদের স্মরণ করার একটি দিন হিসেবে পরিচিতি পেয়েছে।

‘রেইনবো ব্রিজ’-এর সঙ্গে জড়িয়ে থাকা একটি বহুল প্রচলিত কবিতার কথাও বলা হয়। ১৯৫৯ সালে স্কটিশ শিল্পী এডনা ক্লাইন-রেখি পোষ্যদের মৃত্যুর পর তাদের অপেক্ষা করে থাকার এক কাল্পনিক জগতের কথা তুলে ধরেছিলেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে।

ব্যক্তিগত শোক থেকেই শুরু

এই স্মরণ দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে ডেবোরা বার্নসের ব্যক্তিগত অভিজ্ঞতা। ২০১৩ সালের ২৮ আগস্ট তার প্রিয় বিড়াল মিস্টার জ্যাজ মারা যায়। পোষ্যকে হারানোর কষ্ট সামলাতে নিজের অনুভূতি লিখে ফেলেন তিনি।

পরবর্তীতে মিস্টার জ্যাজ়কে ঘিরে তার স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে প্রকাশিত হয় ‘পার প্রিন্টস অব দ্য হার্ট – আ ক্যাটস টেল অব লাইফ, ডেথ অ্যান্ড বিয়ন্ড’ বইটি। এটি পাঠকদের মধ্যে সাড়া ফেলে। বিশেষ করে যারা নিজেদের পোষ্যকে হারিয়েছিলেন, তারা ডেবোরার লেখার সঙ্গে নিজেদের অভিজ্ঞতার মিল খুঁজে পান।

একজনের ব্যক্তিগত শোক তখন ধীরে ধীরে বহু মানুষের সম্মিলিত অনুভূতিতে পরিণত হয়। সেখান থেকেই প্রয়াত পোষ্যদের জন্য আলাদা করে একটি স্মরণ দিবসের ভাবনা সামনে আসে।

শুধু কুকুর-বিড়াল নয়

পোষ্য বলতে শুধু কুকুর বা বিড়ালকেই বোঝায় না। কারও জীবনের প্রিয় সঙ্গী হতে পারে একটি ছোট হ্যামস্টার, পাখি, খরগোশ কিংবা সরীসৃপও। প্রজাতি আলাদা হলেও মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্কের আবেগ একই রকম গভীর হতে পারে।

তাই এই দিনে বিশ্বের নানা প্রান্তের মানুষ নিজেদের প্রয়াত পোষ্যের ছবি প্রকাশ করেন, পুরনো গল্প বলেন, তাদের স্বভাব বা মজার কাণ্ডের কথা মনে করেন। সামাজিক মাধ্যমে স্মৃতিচারণের সময় অনেকেই 

স্মরণ করার কোনও বাঁধাধরা নিয়ম নেই

এই দিনটি পালনের জন্য কোনও নির্দিষ্ট আচার বা নিয়ম নেই। বরং নিজের মতো করে প্রিয় পোষ্যকে মনে করাই এর মূল উদ্দেশ্য।

পুরনো ছবির অ্যালবাম খুলে বসা থেকে শুরু করে পোষ্যের কোনও ছবি আঁকা সবই হতে পারে স্মরণ করার উপায়। কেউ পোষ্যের নামে অনলাইন মেমোরিয়াল তৈরি করেন, কেউ তার প্রিয় খেলনা, কলার বা অন্য কোনও স্মারক যত্ন করে রেখে দেন।

স্মৃতির সঙ্গে বড় হতে পারে একটি গাছ

যারা একটু অন্ ভাবে স্মৃতি ধরে রাখতে চান, তারা বাড়ির বাগানে একটি গাছ বা ফুলের চারা লাগাতে পারেন। সময়ের সঙ্গে সেই গাছ বড় হবে, ফুল ফুটবে, নতুন পাতা আসবে। পোষ্যের স্মৃতিতে লাগানো সেই গাছ তখন হয়ে উঠতে পারে একটি জীবন্ত স্মারক।

একটি মোমবাতিও হতে পারে স্মরণের প্রতীক

দিনের শেষে নিরিবিলি সময়ে একটি মোমবাতি জ্বালিয়ে কিছুক্ষণ প্রিয় পোষ্যের কথা ভাবতে পারেন। পুরনো ছবি দেখতে পারেন, তার সঙ্গে কাটানো প্রিয় মুহূর্তগুলি মনে করতে পারেন।

শোককে ভুলে যাওয়ার চেষ্টা না করে স্মৃতিগুলিকে ভালোবাসার সঙ্গে গ্রহণ করাও অনেকের কাছে মানসিক ভাবে স্বস্তিদায়ক হতে পারে।

অন্য প্রাণীর জন্য কিছু করুন

প্রয়াত পোষ্যের স্মৃতিকে সম্মান জানানোর সবচেয়ে অর্থবহ উপায়গুলির একটি হতে পারে অন্য কোনও প্রাণীর পাশে দাঁড়ানো। কোনও পশু আশ্রয়কেন্দ্রে খাবার বা প্রয়োজনীয় সামগ্রী দেওয়া, চিকিৎসার জন্য সাহায্য করা কিংবা অসহায় প্রাণীর কল্যাণে কাজ করা যেতে পারে।

আসলে দিনটি কী মনে করিয়ে দেয়?

রেইনবো ব্রিজ রিমেমব্র্যান্স ডে মূলত মনে করিয়ে দেয় মানুষের সঙ্গে পোষ্যের সম্পর্ক কতটা গভীর হতে পারে। একটি পোষ্য হয়তো মানুষের জীবনে কয়েক বছর বা তারও বেশি সময় থাকে, কিন্তু সেই সময়ের মধ্যে তৈরি হওয়া বন্ধন অনেক দীর্ঘস্থায়ী হয়।

তাই ২৮ আগস্ট শুধু হারিয়ে যাওয়া পোষ্যদের জন্য মন খারাপ করার দিন নয়। বরং তারা জীবনে যে আনন্দ, সঙ্গ, ভালোবাসা এবং অসংখ্য স্মরণীয় মুহূর্ত দিয়ে গিয়েছে, সেগুলিকে উদ্‌যাপন করার দিনও।

/এমএএল/
সম্পর্কিত
ক্ষুধার্ত আত্মাদের তুষ্ট করতে যে উৎসব
পাহাড়-অরণ্য-ঐতিহ্য রক্ষার দিন আজ
সস্তা ফ্লাইট দিবস আজ
সর্বশেষ খবর
চিকিৎসাব্যবস্থায় যে প্রশ্নগুলো জোরালো হয়ে উঠছে 
চিকিৎসাব্যবস্থায় যে প্রশ্নগুলো জোরালো হয়ে উঠছে 
প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়
প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়
সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
তিব্বতে বাঁধে ফাটল, নতুন প্লাবনের সতর্কতা নেপালের
তিব্বতে বাঁধে ফাটল, নতুন প্লাবনের সতর্কতা নেপালের
সর্বাধিক পঠিত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?