গরমে স্বস্তি দেবে কফি-দুধের মজাদার স্মুদি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৭আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৭

গরমের দিনে প্রশান্তি খুঁজতে অনেকেই নতুন ধরনের ঠান্ডা পানীয়ের দিকে ঝুঁকছেন। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এমন একটি ভিন্নধর্মী পানীয় হলো কফি-দুধের স্মুদি। কফির হালকা তেতো স্বাদের সঙ্গে দুধের মোলায়েম মিষ্টতা মিলে এটি এক অনন্য সতেজ পানীয়। আর এক চুমুকেই মিলবে স্বস্তির ছোঁয়া। 

এই স্মুদি তৈরি করতে প্রথমে এক লিটার দুধ নিতে হবে। এর মধ্যে এক চামচ কফি পাউডার, এক কাপ আইসক্রিম, পরিমাণমতো গুড়ো দুধ, কয়েকটি বাদাম এবং স্বাদ অনুযায়ী চিনি যোগ করতে হবে। এরপর সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে মসৃণ মিশ্রণ তৈরি করতে হবে।

পরিবেশনের সময় একটি গ্লাসে কয়েকটি বরফের টুকরো দিয়ে তাতে স্মুদিটি ঢেলে দিতে হবে। ওপরে আইসক্রিম, বাদাম কুচি, সামান্য গুড়ো দুধ ও কফি পাউডার ছিটিয়ে দিলে স্বাদ ও সৌন্দর্য—দুটিই বাড়ে।

সহজ প্রস্তুত প্রণালী এবং ভিন্ন স্বাদের কারণে গরমে এই কফি-দুধের স্মুদি হতে পারে স্বস্তির একটি দারুণ পছন্দ।

/এমএএল/
সম্পর্কিত
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
ঈদের ভারী খাবারের পর স্বস্তি দেবে লাউ-চিংড়ি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি