ইরানি স্বাদের মাটন কিমা এবার ঘরেই

জীবনযাপন ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ০৮:১৫আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৮:২৪

মধ্যপ্রাচ্যের খাবারের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে ইরানি স্টাইলের মাটন কিমা তার ভিন্নধর্মী স্বাদের জন্য খাদ্যপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। অনেকেই মনে করেন, এই খাবার তৈরি করা কঠিন। তবে সঠিক উপকরণ ও রান্নার কৌশল জানা থাকলে ঘরেই খুব সহজে রেস্তোরাঁর স্বাদের ইরানি মাটন কিমা তৈরি করা সম্ভব।

এই রান্নার মূল আকর্ষণ হলো তাজা ধনিয়াপাতা, পুদিনাপাতা, কাঁচা মরিচ ও টক দইয়ের ব্যবহার।

প্রস্তুত প্রণালি

প্রথমে ধনিয়াপাতা, পুদিনাপাতা এবং কাঁচা মরিচ একসঙ্গে ব্লেন্ড করে একটি সবুজ পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ সোনালি হওয়া পর্যন্ত ভেজে আদা-রসুন বাটা কষিয়ে নিতে হবে। তারপর মাটনের কিমা দিয়ে ভালোভাবে ভুনে নিতে হবে, যাতে কিমার কাঁচা গন্ধ পুরোপুরি দূর হয়ে যায়।

এরপর টক দইয়ের সঙ্গে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, লাল মরিচ গুঁড়া এবং পরিমাণমতো লবণ মিশিয়ে কিমার সঙ্গে দিতে হবে। কিছুক্ষণ কষানোর পর আগে থেকে তৈরি করা সবুজ পেস্ট মিশিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে। প্রয়োজনে অল্প গরম পানি ব্যবহার করা যেতে পারে। চাইলে এতে মটরশুঁটিও যোগ করা যায়, যা স্বাদ ও পুষ্টিগুণ আরও বাড়িয়ে দেয়।

রান্নার শেষ দিকে গরম মসলা ছিটিয়ে কয়েক মিনিট দমে রাখলেই তৈরি হয়ে যাবে সুগন্ধি ইরানি স্টাইলের মাটন কিমা।

গরম নান, পরোটা, রুটি কিংবা পাভের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যায়। পরিবারের বিশেষ আয়োজন বা অতিথি আপ্যায়নে এই পদ সহজেই হতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
লস অ্যাঞ্জেলেসের সংসার থেকে ফের বলিউডে প্রীতি জিনতা
লস অ্যাঞ্জেলেসের সংসার থেকে ফের বলিউডে প্রীতি জিনতা
উরুগুয়ের কোচ ফোরলানের সামনে কী চ্যালেঞ্জ
উরুগুয়ের কোচ ফোরলানের সামনে কী চ্যালেঞ্জ
নগদে ৭ পদে চাকরির সুযোগ, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
নগদে ৭ পদে চাকরির সুযোগ, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র