সকালে তাড়াহুড়ো? আগের দিনের ডালেই তৈরি করুন ঝটপট স্যান্ডউইচ

জীবনযাপন ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ০৮:১৫আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৮:১৫

সকালের ব্যস্ততায় অনেকেই ঠিকমতো প্রাতরাশ করার সময় পান না। রান্নার ঝামেলায় না গিয়ে ঘরে থাকা আগের দিনের ডাল দিয়েই তৈরি করে নিতে পারেন পেটভরা একটি স্যান্ডউইচ। সঙ্গে থাকলে স্যান্ডউইচ মেকার, কাজ আরও সহজ। মাইক্রোওয়েভ থাকলে ডাল গরম করেও নেওয়া যাবে।

এই পদ তৈরির জন্য নতুন করে ডাল রান্না করার প্রয়োজন নেই। আগের দিনের বেঁচে যাওয়া ডালই ব্যবহার করা যাবে। তবে ডাল খুব পাতলা হলে চলবে না। ঘন ও তুলনামূলক শুকনো ডাল ব্যবহার করলে স্যান্ডউইচের পুর সহজে পাউরুটির মধ্যে থাকবে। পাতলা ডাল হলে অল্প আঁচে কিছুক্ষণ জ্বাল দিয়ে জল শুকিয়ে নিতে হবে।

এই সহজ পদে লাগবে আধ কাপ মিহি করে কাটা পেঁয়াজ, আধ কাপ টম্যাটো কুচি, আধ কাপ শসা কুচি, আধ কাপ গ্রেট করা চিজ়, আধ টেবিলচামচ চিলি ফ্লেক্স, এক চা-চামচ অরিগ্যানো, এক টেবিলচামচ মাখন, আগের দিনের ঘন ডাল এবং দুই থেকে চার টুকরো পাউরুটি।

দু’টি পাউরুটির টুকরো নিন। একটি পাউরুটির ওপর ঘন ডাল সমান করে ছড়িয়ে দিন। তার ওপর মিহি করে কাটা পেঁয়াজ, টম্যাটো ও শসা দিন। এবার ছড়িয়ে দিন গ্রেট করা চিজ়। স্বাদ বাড়াতে ওপর থেকে অরিগ্যানো ও চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে পারেন।

অন্য পাউরুটির এক পাশে সামান্য মাখন লাগিয়ে সেটি পুরের ওপর চাপা দিয়ে দিন। এবার স্যান্ডউইচ মেকারে রেখে দু’পাশ ভালো করে সেঁকে নিন। পাউরুটি হালকা মচমচে এবং চিজ় গলে গেলে নামিয়ে নিন।

সকালের তাড়াহুড়োয় রান্নাঘরে বেশি সময় না দিয়েই তৈরি হয়ে যাবে এই ডালের স্যান্ডউইচ। পেটও ভরবে, আবার আগের দিনের বেঁচে যাওয়া ডালও কাজে লাগবে।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলি বাহিনীর হাতে বাড়ছে ফিলিস্তিনি শিশু-কিশোর নিহতের ঘটনা
ইসরায়েলি বাহিনীর হাতে বাড়ছে ফিলিস্তিনি শিশু-কিশোর নিহতের ঘটনা
বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষায় দ্রুত কাজ সারতে মেনে চলুন এই কৌশল
বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষায় দ্রুত কাজ সারতে মেনে চলুন এই কৌশল
বহুল প্রতীক্ষিত ‘পে স্কেল’ প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে আজ
বহুল প্রতীক্ষিত ‘পে স্কেল’ প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে আজ
পিসির সুরক্ষার জন্য কখন লাগবে আলাদা অ্যান্টিভাইরাস?
পিসির সুরক্ষার জন্য কখন লাগবে আলাদা অ্যান্টিভাইরাস?
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন