রান্নার আগে মসুর ডাল ভিজিয়ে রাখবেন কেন?

ফয়সল আবদুল্লাহ
০৯ মে ২০২১, ১৯:৫৭আপডেট : ০৯ মে ২০২১, ১৯:৫৭

অন্য অনেক ডাল রান্নার আগে দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলেও মসুর ডালের বেলায় আমাদের তাড়াহুড়ো একটু বেশি। অথচ এ ডালও যদি রান্নার আগে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা ভিজিয়ে রাখা হয় তবে উপকার মিলবে ঢের। এমনটা জানিয়েছে হার্ভার্ডের টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ-এর গবেষকরা।

মসুর ডালে আছে ফাইটেজ নামের একটি এনজাইম। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ওটা সক্রিয় হয়। তখন ওটা ফাইটিক অ্যাসিডকে ভেঙে ফেলতে পারে। যার কারণে ক্যালসিয়াম, আয়রন ও জিংকের বন্ধনটা মজবুত হয়। আর শরীর এগুলো গ্রহণ করতে পারে দ্রুত ও সহজে।     

আবার মসুর ডাল ভিজিয়ে রাখলে অ্যামাইলেজ নামের একটি উপকারী উপাদানও সক্রিয় হয়। যা ডালে থাকা জটিল শর্করা ভেঙে ফেলে। এতে ডাল হজম হয় সহজে।

আবার ডাল খেলে যারা ‘গ্যাস’ সমস্যায় ভোগেন, ভিজিয়ে রাখার কারণে সেটাও কেটে যাবে। বেশিরভাগ ডালে থাকে অলিগোস্যাকারাইডস নামের একটি জটিল যৌগ। যা এক ধরনের কমপ্লেক্স সুগার। এর কারণেই পেট ফাঁপে ও গ্যাস তৈরি হয়। রান্নার আগে ডাল ভিজিয়ে রাখলে এই উপাদানটি কার্যকারিতা হারায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম