শিশুর সানগ্লাস কেন জরুরি?

নূসরাত জাহান
০৫ জুন ২০২১, ১২:৪১আপডেট : ০৫ জুন ২০২১, ১২:৪১

কড়া রোদে বড়দের চোখে সানগ্লাস তথা রোদচশমা বেশি দেখা গেলেও মূলত এটা ছোটদের জন্যই বেশি জরুরি। কেন ছোটদের সানগ্লাস লাগবে? চলুন জেনে নেওয়া যাক যুক্তরাষ্ট্রের গ্লেনমোর ভিশন সেন্টারের চক্ষু গবেষকরা কী বললেন-

১। শিশুদের চোখে সূর্যের অতিবেগুনি রশ্মি বড়দের তুলনায় ৭০ শতাংশ বেশি প্রবেশ করতে পারে। ফলে শিশুদের চোখ বেশি ঝুঁকিতে থাকে। এজন্য কড়া রোদে তাদের অবশ্যই সানগ্লাস পরা উচিৎ।

২। শিশুরা বাইরে সময় কাটাতে বেশি পছন্দ করে। এমনকি তারা মজা করে হলেও অনেক সময় সরাসরি সূর্যের দিকে তাকায়। জীবনের প্রথম বিশ বছর সূযের অতিবেগুনি রশ্মি আমাদের চোখ ও ত্বকে বেশি প্রবেশ করলে তা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে।

৩। অতিবেগুনি রশ্মির ক্ষতি ধীরে ধীরে বাড়ে। রোদে পোড়া ত্বকের মতো এ রশ্মির ক্ষতি সরাসরি বোঝা যায় না। তাই কড়া রোদ থেকে সতর্ক থাকতে হবে আগেই।

৪। শিশুদের চোখ বড়দের তুলনায় সূর্যের আলোর প্রতি বেশি সংবেদনশীল। সানগ্লাস ওই আলোটাকে সহনীয় মাত্রায় নিয়ে আসে। তবে এক্ষেত্রে ভালোমানের সানগ্লাসই পরতে হবে। 

৫। ছোটবেলা সানগ্লাস পরানো হলে বড় হতে হতে তা অভ্যাসে পরিণত হবে। ফ্যাশনের চেয়ে চোখের জন্যই বরং এটি বেশি দরকার।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম