চালের চা কীভাবে বানাবেন, উপকার কী?

লাইফস্টাইল ডেস্ক
১০ আগস্ট ২০২১, ১৬:২৫আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৬:২৫

প্রথমেই বলে রাখি, এ চা সাধারণ চায়ের মতো নয়। এর জন্য যে চালের দরকার হবে সেটা সাধারণ চালও নয়। তবে একটু খুঁজলেই পাওয়া যাবে স্টিকি ব্ল্যাক রাইস (কালো চাল) বা আমাদের চিরচেনা লাল চাল।

রাইস টি নামেই বেশি পরিচিত এ পানীয়। মেঘালয়ে এর উৎপত্তি। সেখানে এটাকে বলা হয় চা-কু নামে (কু মানে চাল)। জাপানেও বাদামি চাল দিয়ে এ ধরনের চা বানানো হয়।

যেভাবে বানাবেন রাইস টি

সবার আগে লাল চাল বা স্টিকি কালো চাল নিতে হবে এক টেবিল চামচ। ওটাকে অল্প আঁচে টেলে নিতে হবে ভালো করে। এরপর ৩-৫ মিনিট ফুটন্ত পানিতে সেদ্ধ করে নেবেন। এরপর ছেঁকে নিয়ে সরাসরি খেতে পারেন, কিংবা জাপানিদের মতো এর সঙ্গে আবার যোগ করতে পারেন একটি গ্রিন টি ব্যাগ।

মিষ্টি খেতে চাইলে সেদ্ধ করার সময়ই কিছুটা চিনি যোগ করতে পারেন।

রাইস টির উপকার

এমনিতে রাইস টি’তে পাবেন ফ্লেভানয়েড, অ্যান্টি-অক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। তবে আরও স্বাস্থ্যকর বানাতে এতে হাতে ছিড়ে নেওয়া গ্রিন টি যোগ করতে পারেন। বিশেষজ্ঞদের মতে, রাইস টির উপাদানগুলো আপনার হজমক্ষমতার জন্য উপকারী। এ ছাড়া থাইরয়েড ফাংশন ঠিক রাখতেও কাজ করে। আবার ত্বকের যত্নেও অনেকে রাইস টি পান করেন। ত্বকে ভাঁজ পড়াও রোধ করে এটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের