ভাতে আছে বিপদ, বিষমুক্ত করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১, ১২:১৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১২:১৭

ইদানিং ধানচাষে যে পরিমাণ কীটনাশক ও রাসায়নিক ব্যবহার করা হয় তাতে চালও হয়ে গেছে কারসিনোজেন তথা ক্যানসার সৃষ্টিকারী খাবার। আবার জমিতে থাকা আর্সেনিক সহজেই গাছ বেয়ে চলে আসতে পারে ধানে। এতেও আপনার রান্না করা সাদামাটা ভাতটা হয়ে উঠতে পারে প্রাণঘাতী রোগের কারণ। গরম গরম রান্না করা ভাত খেলেও দেখা দিতে পারে নানা ধরনের বিষক্রিয়া, এমনকি ক্যানসারও। ইংল্যান্ডের কুইনস ইউনিভার্সিটি অব বেলফেস্ট ও ক্যালিফোর্নিয়া টিচারস স্টাডির গবেষণায় উঠে এসেছে এমন অনেক তথ্য-প্রমাণ।

গবেষকরা চালে আর্সেনিকের আশঙ্কাই করছেন বেশি। যার কারণে হতে পারে তীব্র পেট ব্যথা, বমি ও ক্যান্সার। এ কারণে গবেষকরা দিয়েছেন কিছু সমাধানও।

কুইনস ইউনিভার্সিটি অব বেলফাস্ট জানালো চালকে আর্সেনিকমুক্ত করার সবচেয়ে ভালো উপায়টা হলো রান্নার আগে সেটাকে সারারাত ভিজিয়ে রাখা। এতেই চালের ৮০ ভাগ আর্সেনিক চলে যায়। সারারাত ভেজানো সম্ভব না হলেও অন্তত ৩-৪ ঘণ্টা ভেজালেও চাল হবে নিরাপদ।

আবার রান্নার সময় এক কাপ চালে ৫ কাপ পানি ব্যবহার করতেও বলেছেন গবেষকরা। রান্না হলে অতিরিক্ত পানি ঝরিয়ে ফেললেও আর্সেনিক দূষণ রোধ করা সম্ভব।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের