এলাচের যত গুণ

আহমেদ শরীফ
২৩ মার্চ ২০২০, ১৮:১৩আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৮:১৩
image

খাবারে স্বাদ বাড়াতে এলাচ ব্যবহার করা হয় প্রাচীনকাল থেকেই। নিজস্ব একটি সুগন্ধ যেমন আছে এই মসলার, তেমনি মানবদেহের জন্য বেশ উপকারীও এটি। বিপাক ও হজম ক্রিয়া উন্নত করার পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে এলাচ।

এলাচের যত গুণ
এলাচ-পানি
এলাচের খোসা থেকে এর বীজগুলো বের করে এক গ্লাস পানিতে মিশিয়ে পান করতে বলেন পুষ্টিবিদরা। ওজন কমাতে পানির গ্লাসে রাখা এলাচের বীজ সারারাত রেখে দিয়ে পরদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পান করুন।
এলাচ-দুধ
দুধের সাথে মিশিয়ে নিতে পারেন এলাচ মিশিয়ে। এক গ্লাস দুধের সাথে ২/৩টি এলাচ মিশিয়ে নিন। এলাচ থেকে বীজ বের করে সেগুলো গুঁড়ো করে নিতে হবে। দুধটুকু গরম করার পর ঐ এলাচ গুঁড়ো তাতে মেশান। এর সাথে জাফরান, বাদামের গুঁড়ো ও মধু মেশাতে পারেন প্রয়োজন মতো। এই পানীয় আপনার ওজন কমাতে ভূমিকা রাখবে।
এলাচ-চা
ঠাণ্ডা-সর্দিতে আরাম পেতে চায়ের সাথে আদা, পুদিনা পাতা, দারুচিনি ও লবঙ্গের পাশাপাশি এলাচও মেশাতে পারেন। একটি পাত্রে পানি, দুধ ও চা পাতার সাধে ২/৩ টি এলাচ মিশিয়ে গরম করে নিন। এই মিশ্রণটি গরম হলে এর সাথে চিনি ও মধু মেশাতে পারেন।
এলাচের উপকারিতা

  • এলাচে প্রচুর ম্যাঙ্গানিজ থাকে। এই মিনারেল রক্তে চিনির মাত্রা ঠিক রাখে। এ কারণে খাবারের সাথে এলাচ মিশিয়ে খেলে রক্তে চিনির পরিমাণ ঠিক থাকে।
  • এক কাপ পিচ ফলের জুসে এক চিমটি এলাচ গুঁড়ো ও এক টেবিল চামচ ধনে গুঁড়ো মিশিয়ে পান করলে উচ্চ রক্তচাপ কমে।
  • বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে এলাচ বেশ উপকারী। ভরপেট খাওয়ার পর একটা এলাচ মুখে নিয়ে চিবালে পাকস্থলীর সমস্যা দূর হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্যাসের জন্য হাহাকার, পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি
গ্যাসের জন্য হাহাকার, পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দাফতরিক কাজ শুরু করলেন জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দাফতরিক কাজ শুরু করলেন জহির উদ্দিন স্বপন
মহাসড়কেই উল্টে গেলো বাস
মহাসড়কেই উল্টে গেলো বাস
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল