৪০ মিনিটেই দোরগোড়ায় পৌঁছাবে জরুরি পণ্য

লাইফস্টাইল ডেস্ক
২৫ মার্চ ২০২০, ১২:৪০ আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৩:০৩
image

করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর এই সময় গ্রাহকসহ সবাইকে নিরাপদে রাখতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে পাঠাও। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অন-ডিমান্ড ডেলিভারি সার্ভিস ‘টঙ’ পুনঃরায় চালু করেছে প্রতিষ্ঠানটি। পাঠাও ব্যবহারকারীরা এখন অর্ডার দিয়ে সহজেই খাবার ও পানীয়, নিত্যপণ্য, স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত পণ্য এবং ব্যবস্থাপত্র লাগে না এমন সব প্রয়োজনীয় ওষুধপত্র পেতে পারেন। ৪০ মিনিটেরও কম সময়ের মধ্যে ব্যবহারকারীদের ঘরের দরজায় অর্ডারকৃত জিনিসপত্র পৌঁছে দেবে পাঠাও। পাঠাও অ্যাপসের ফুডে ক্লিক করে যে কেউ ‘টঙ’ সেকশনে ঢুকতে পারবেন। 

৪০ মিনিটেই দোরগোড়ায় পৌঁছাবে জরুরি পণ্য
ডিজিটালি পরিশোধকৃত যেকোনও অর্ডারি পণ্য কোনও রকম হাতের প্রত্যক্ষ স্পর্শ ছাড়াই অর্ডাকারীর কাছে পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। ঘরের দরজা কিংবা অন্য কোনও নির্দিষ্ট স্থানে অর্ডারি পণ্য ডেলিভারি দেওয়ার সময় পাঠাও প্রতিনিধিরা অর্ডারকারীর থেকে অন্তত: তিন ফুট দূরে দাঁড়াবেন। অ্যাপস ব্যবহারকারীরা ভিসা কার্ড, ডেবিট কার্ড, এবং মোবাইলে অর্থ লেনদেন সেবাগুলোর মাধ্যমে সহজেই অর্থ পরিশোধ করতে পারবেন। 
করোনামহামারীর সংক্রমণ থেকে রক্ষা করতে নিজেদের চালক, ফুডম্যান এবং ডেলিভারি প্রতিনিধিদেরকে প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিতভাবে সচেতনতামূলক বার্তা পাঠাচ্ছে পাঠাও। এ প্রসঙ্গে পাঠাও সিইও হুসাইন এম ইলিয়াস বলেন, ‘আইসিটি মন্ত্রণালয়, এটুআইসহ সরকারের বিভিন্ন শাখা, বাংলাদেশ ই-কমার্স অ্যাসোসিয়েশন (ই-ক্যাব) এবং এখাতের অন্যান্য সহযোগীদের সাথে নিয়ে আমরা একটি ক্রিটিক্যাল সাপ্লাই চেইন বজায় রাখার চেষ্টা করছি। অনিশ্চিয়তার এই সময়কে কেবল ঐক্যবদ্ধভাবেই মোকাবেলা করা সম্ভব।’  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমালোচিত সিনেমাটি ছয় দিনেই আয় করে ফেলেছে ১০০ কোটি
সমালোচিত সিনেমাটি ছয় দিনেই আয় করে ফেলেছে ১০০ কোটি
ফের বাড়লো স্বর্ণের দাম
ফের বাড়লো স্বর্ণের দাম
দুর্বল হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে সংকেত নামানোর নির্দেশ 
দুর্বল হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে সংকেত নামানোর নির্দেশ 
‘এআইয়ের গডমাদার’ ফেই-ফেই লির ওয়ার্ল্ড ল্যাবস কেন কিনছে এএমডি?
‘এআইয়ের গডমাদার’ ফেই-ফেই লির ওয়ার্ল্ড ল্যাবস কেন কিনছে এএমডি?
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ