যত্নে থাকুক বাড়ির গাছ

লাইফস্টাইল ডেস্ক
১৪ মে ২০২০, ১৯:৩০আপডেট : ১৪ মে ২০২০, ১৯:৩০
image

বাগান করার মতো জায়গা না থাকলেও বারান্দায় শখের গাছ থাকে আমাদের অনেকেরই। কেবল পানি দেওয়াই যথেষ্ট নয়, গাছ ভালো রাখতে চাই খানিকটা বাড়তি যত্ন। জেনে নিন প্রয়োজনীয় টিপস।

যত্নে থাকুক বাড়ির গাছ

  • টবের গাছে অতিরিক্ত পানি দেবেন না। মাটির ভেতর এক ইঞ্চি আঙুল ঢুকিয়ে দেখুন। শুকনো থাকলে গাছে পানি দিন। পানি ঝরে যাওয়ার জন্য টবের নিচে ড্রেনেজ হোল থাকতে হবে অবশ্যই।
  • বাড়ির গাছের সাধারণত খুব বেশি সার লাগে না। জৈব সাব ব্যবহার করতে পারেন। না জেনে রাসায়নিক সার ব্যবহার করবেন না।
  • পানি, বাতাস, আর্দ্রতা ও তাপমাত্রা- এই চারটি জিনিস গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত আলো-বাতাস রয়েছে এমন জায়গায় গাছ রাখুন। গাছ ধীরে ধীরে তার চারপাশের সঙ্গে মানিয়ে নেয়। তাই দরকার ছাড়া টবের জায়গা বদলাবেন না। হঠাৎ তাপমাত্রা পরিবর্তনে গাছের ক্ষতি হয়।
  • যেসব গাছের কম আলো লাগে সেগুলো ঘরে রাখতে পারেন।
  • শুকনো ডাল, পাতা নিয়ম করে কেটে ফেলুন। এতে গাছ আরও ভালো করে বাড়তে পারবে।
  • গাছের টব বদলাতে হলে কখনও গাছ টব থেকে টেনে তুলবেন না। এতে ডাল, পাতা, ফুলের সঙ্গে শিকড়েরও ক্ষতি হয়। সঠিক নিয়ম মেনে গাছ তুলে নতুন টবে লাগান।
  • গাছের পাতায় বেশি ধুলো জমে গেলে গাছ আলো, বাতাস নিতে পারে না। প্রয়োজন মতো নরম কাপড় ভিজিয়ে পাতা মুছে দিন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত