যেসব বেকিং উপকরণ ভালো থাকে ফ্রিজারে

লাইফস্টাইল ডেস্ক
২৩ মে ২০২০, ১৬:০০ আপডেট : ২৩ মে ২০২০, ১৬:২৪
image

রোজ রোজ বেকিং করা না হলেও একবারে বেশি পরিমাণে ময়দা, বেকিং পাউডার অথবা অন্যান্য উপকরণ কিনে রেখে দেওয়া হয় ঘরে। দীর্ঘদিন এসব উপকরণ ভালো রাখতে চাইলে রেখে দিন ডিপ ফ্রিজে। জেনে নিন কোন উপকরণ কতদিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজারে।

যেসব বেকিং উপকরণ ভালো থাকে ফ্রিজারে

  • ময়দা রুম টেম্পারেচারে রাখলে পোকা হতে পারে। মুখবন্ধ পাত্রে ফ্রিজারে রাখুন। দুই বছর পর্যন্ত অটুট থাকবে ময়দার স্বাদ ও গুণ।
  • পিজা বা রুটি বানাতে প্রয়োজন হয় ইস্ট। এটি সাধারণত ছোট বোতলে পাওয়া যায়। এভাবেই ফ্রিজারে রেখে দিলে দুই বছর পর্যন্ত ভালো থাকবে।
  • মুখবন্ধ পাত্রে বেকিং সোডা রেখে দিন ফ্রিজারে। এটি সবসময়ই ব্যবহার করতে পারবেন যেকোনও বেকিংয়ের ক্ষেত্রে।
  • ডিম এক বছর পর্যন্ত ভালো থাকবে ফ্রিজারে। তবে খোসাসহ রাখবেন না। ডিম ফেটে মুখবন্ধ বাটিতে রাখুন।
  • ক্রিম চার মাস পর্যন্ত ভালো থাকে ডিপ ফ্রিজে।
  • মাখন ফ্রিজারে রেখে খেতে পারবেন এক বছর পর্যন্ত।
  • বেকিংয়ের অন্যতম প্রয়োজনীয় উপকরণ হচ্ছে বাদাম। এয়ারটাইট কন্টেইনারে ফ্রিজারে রাখলে দুই বছর পর্যন্ত অটুট থাকবে এর স্বাদ ও পুষ্টিগুণ।
  • আইসকিউব ট্রে অথবা মুখবন্ধ পাত্রে ৬ মাস পর্যন্ত ভালো থাকে দুধ।  
  • সুজি ফ্রিজারে ভালো থাকে দুই বছর পর্যন্ত। রাখতে হবে মুখবন্ধ বাটিতে।

তথ্য: টেস্ট অব হোম

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাচারে জড়িত সারের ডিলারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে: এমপির হুঁশিয়ারি
পাচারে জড়িত সারের ডিলারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে: এমপির হুঁশিয়ারি
তেলের অভাবে এশিয়ায় এসে বিশ্বভ্রমণ স্থগিত মার্কিন প্রমোদতরির, বিপাকে ২০০ যাত্রী
তেলের অভাবে এশিয়ায় এসে বিশ্বভ্রমণ স্থগিত মার্কিন প্রমোদতরির, বিপাকে ২০০ যাত্রী
গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড
গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড
যে ভাসমান গ্রামে মিনিটে মিনিটে বদলে যায় ঠিকানা
যে ভাসমান গ্রামে মিনিটে মিনিটে বদলে যায় ঠিকানা
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল