চুলের স্বাস্থ্য ভালো রাখে যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক
২৭ জুলাই ২০২০, ১৪:০৫ আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৪:০৫
image

কেবল হেয়ার প্যাক ব্যবহার করলেই যে চুল পড়া কমে যাবে এমন নয়। স্বাস্থ্যোজ্জ্বল ঝলমলে চুলের জন্য পুষ্টিকর খাবারও ভীষণ প্রয়োজনীয়। চুলের বৃদ্ধি দ্রুত করতেও পাতে রাখা চাই নির্দিষ্ট কিছু খাবার।

চুলের স্বাস্থ্য ভালো রাখে যেসব খাবার

  • অনেক সময়ই চুল পড়ে আয়রনের ঘাটতি থাকলে। পালং শাক আয়রনে ভরপুর। এছাড়াও রয়েছে সেবাম, যা চুলের ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে। এতে থাকা ওমেগা থ্রি অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম আর পটাশিয়াম স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি যত্নে রাখে চুল।
  • গাজরে রয়েছে ভিটামিন এ, যা চুলের গোড়ায় পুষ্টি জোগায়। ফলে চুল ভালো থাকে।
  • মিষ্টি আলুতেও বিটা ক্যারোটিন থাকে, যা চুলের গোড়া মজবুত রাখে।
  • তেলযুক্ত মাছেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে প্রচুর পরিমাণে। শুধু স্যামন-টুনার মতো দামি সামুদ্রিক মাছ নয়, রুইয়ের মতো বড় মাছও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস।
  • হেয়ার প্যাকে দই ব্যবহার করি আমরা। চুল ভালো রাখতে দই খাদ্যতালিকাতেও রাখুন। দইয়ে ভিটামিন বি ফাইভ আর ভিটামিন ডি থাকে। চুলের ফলিক্‌ল গ্রোথে সাহায্য করে এই ভিটামিন। ক্যালসিয়ামও থাকে দইয়ে, যার গুণ একই।
  • চুল ভালো রাখতে ডিম খান নিয়মিত। ডিমে রয়েছে প্রোটিন আর বায়োটিন। হেয়ার ফলিক্‌ল তৈরি হতে প্রোটিন খাওয়া দরকার। আর কেরাটিন নামে এক ধরনের বিশেষ হেয়ার প্রোটিন রয়েছে, যা তৈরি হতে ডায়েটে বায়োটিন থাকা জরুরি। জিঙ্ক এবং সেলেনিয়ামের মতো পদার্থও রয়েছে ডিমে, যা চুল ভালো রাখে। 
/এনএ/
সম্পর্কিত
ভাত, পানি আর রান্নাঘরের উপকরণেই রূপচর্চা!
ঘরোয়া উপাদানে স্পর্শকাতর ত্বকের যত্ন
তৈলাক্ত ত্বকে ব্রণ ও চোখের নিচে ফোলা, ঘরোয়া যত্নে সমাধান
সর্বশেষ খবর
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ