রেসিপি: মেথি-ডাল

লাইফস্টাইল ডেস্ক
১২ আগস্ট ২০২০, ১২:০১আপডেট : ১২ আগস্ট ২০২০, ১২:৩৪

ঈদের পর পর বেশ কিছুদিন মাংস খাওয়া হয়েছে। এবার সবজি ও ডাল থেকেই প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিন নিয়ে নিন। স্বাদে পরিবর্তন আনতে রান্না করে ফেলতে পারেন মজাদার মেথি-ডাল। এটি ভাত কিংবা রুটির সঙ্গে খেতে পারবেন।

রেসিপি: মেথি-ডাল
উপকরণ
তেল- ২ চা চামচ
সরিষা- ১/৪ চা চামচ
জিরা- আধা চা চামচ
কারি পাতা- কয়েকটি 
শুকনা মরিচ- ২টি
হিং- ১/৪ চা চামচ  
হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
পেঁয়াজ- ১টি (কুচি)
টমেটো- ১টি (কুচি)
লবণ- স্বাদ মতো
মেথি পাতা- ১ কাপ  
মুগ ডাল- আধা কাপ
ঘি- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
মুগ ডাল ২ কাপ পানি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে রাখুন। প্যানে তেল গরম করে সরিষা, জিরা, কারি পাতা ও শুকনা মরিচ দিন। সরিষা ফুটতে শুরু করলে হিং ও হলুদ গুঁড়া দিয়ে দিন। নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ১ মিনিট ভাজুন। টমেটো কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে কয়েক মিনিট নাড়ুন। মেথি পাতা দিয়ে নাড়তে থাকুন। টমেটো ও মেথি পাতা নরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে জ্বাল কমিয়ে দিন। অতিরিক্ত ঘন মনে হলে খানিকটা পানি দিতে পারেন। নামানোর আগে ঘি দিয়ে নেড়ে নিন।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিজ্ঞানীসহ কার কার সঙ্গে প্রেম করেছেন বিল গেটস, নিজেই জানালেন
রুশ বিজ্ঞানীসহ কার কার সঙ্গে প্রেম করেছেন বিল গেটস, নিজেই জানালেন
গৃহকর্মী নির্যাতন: কোনও সহিংসতার ঘটনাই ব্যক্তিগত নয় 
গৃহকর্মী নির্যাতন: কোনও সহিংসতার ঘটনাই ব্যক্তিগত নয় 
৯ জনকে বিএসএফের পুশইন, ঢুকতে দেয়নি বিজিবি
৯ জনকে বিএসএফের পুশইন, ঢুকতে দেয়নি বিজিবি
হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজার বাংলাদেশি, ৫৪ জনের মৃত্যু
হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজার বাংলাদেশি, ৫৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা