কোন ভেষজ চা কীভাবে বানাবেন

লাইফস্টাইল ডেস্ক
২৭ আগস্ট ২০২০, ১৮:৪২আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৮:৫৩

গলা খুসখুস ভাব ও ঠাণ্ডা লাগা কমাতে যেমন ভেষজ চা কার্যকর, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও জুড়ি নেই এসব চায়ের। এক কাপ গরম ভেষজ চা দূর করতে পারে কাজের ক্লান্তিও। তুলসি, পুদিনা, আদা, দারুচিনিসহ নানা ভেষজ উপাদান দিয়ে কীভাবে চা বানাবেন জেনে নিন।  

কোন ভেষজ চা কীভাবে বানাবেন
তুলসি চা
এক বাটি পানিতে এক মুঠো তুলসি পাতা ফুটতে দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। কম আঁচে ১০ মিনিট ফোটান। এরপর এতে মেশান ১ চা চামচ মধু এবং ২ চা চামচ লেবুর রস। মধু দেবে এনার্জি, লেবুর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজে লাগবে। আর তুলসির প্রভাবে জ্বর-সর্দি-কাশির প্রকোপ কম থাকবে।
শুকনো কাশি থাকলে ১ লিটার পানিতে ২ চা চামচ আদা কুচি, ৪ চা চামচ ধনিয়া ও এক মুঠো তুলসি পাতা দিয়ে কম আঁচে ভালো করে ফোটান। পানি কমে অর্ধেক হয়ে গেলে ছেঁকে মধু ও লেবু মিশিয়ে খান।
দারুচিনি চা
দারুচিনি, গোলমরিচ, লেবুর রস ও মধু দিয়ে বানাতে পারেন ভেষজ চা। ১ চা চামচ দারুচিনির গুঁড়া, ১/৪ চা চামচ গোলমরিচের গুঁড়া, ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ মধুর মধ্যে এক কাপ ফুটন্ত পানি দিয়ে মিশিয়ে ছেঁকে নিন। এই চা আপনাকে চাঙা রাখবে অনেকক্ষণ পর্যন্ত।
আদা চা
১ চা চামচ আদা কুচি, ২টি লবঙ্গ, ১ ইঞ্চি দারুচিনি থেঁতো করে ২ কাপ পানি দিয়ে ফুটিয়ে নিন। এবার ৩ ইঞ্চি কমলার খোসা দিয়ে কম আঁচে ফোটান ১৫ মিনিট। দেড় চা চামচ মধু মিশিয়ে খান। জ্বর-সর্দি-গলা ব্যথার অস্বস্তি কমবে।
হলুদ চা
আধ চামচ কাঁচা হলুদ বাটা ও সিকি চামচ গোলমরিচের গুঁড়োতে ফুটন্ত জল মেশান। এতে মেশান একটা গোটা লেবুর রস আর দেড় চামচ মধু। সকাল-বিকেল খেলে ইমিউনিটি নিয়ে আর ভাবতে হবে না।
পুদিনা চা
ফুটন্ত পানিতে রোজমেরি মিশিয়ে নিন।  তাতে দিন ১০-১২টি পুদিনা পাতা। দেওয়ার আগে কুচি নেবেন। ১৫ মিনিট ঢেকে রেখে পরিবেশন করুন পুদিনা চা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসায় ডেকে রেলের কর্মকর্তাকে হত্যা, প্রেমিকা কারাগারে
বাসায় ডেকে রেলের কর্মকর্তাকে হত্যা, প্রেমিকা কারাগারে
টানা বর্ষণে ৪৩ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত, মৃত্যু ১৫: আরসিপি
টানা বর্ষণে ৪৩ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত, মৃত্যু ১৫: আরসিপি
এনসিপিতে নতুন উপ-কমিটি, দায়িত্ব পেলেন যারা
এনসিপিতে নতুন উপ-কমিটি, দায়িত্ব পেলেন যারা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ