রেসিপি: স্পেশাল মসলায় আলু দিয়ে মুরগির ঝোল

লাইফস্টাইল ডেস্ক
২৭ অক্টোবর ২০২০, ১৯:৪০ আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৯:৪০

আলু দিয়ে মুরগির ঝোল খাওয়া হয় আমাদের প্রায়ই। এবার স্বাদে পরিবর্তন আনতে স্পেশাল মসলায় রান্নাটি করে ফেলতে পারেন। জেনে নিন রেসিপি।

রেসিপি: স্পেশাল মসলায় আলু দিয়ে মুরগির ঝোল

উপকরণ
মুরগির মাংস- ১ কেজি
তেল- প্রয়োজন মতো
আলু- ৩টি
লবণ- স্বাদ মতো
তেজপাতা- ৩টি
লবঙ্গ- ৪টি
দারুচিনি- ২ টুকরা
এলাচ- ৩টি
পেঁয়াজ কুচি- ১ কাপ
পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
আদা বাটা- দেড় টেবিল চামচ
হলুদের গুঁড়া- আধা চা চামচ
ধনিয়ার গুঁড়া- আধা টেবিল চামচ
জিরার গুঁড়া- আধা টেবিল চামচ
মরিচের গুঁড়া- স্বাদ মতো
আস্ত কাঁচা মরিচ- কয়েকটি
স্পেশাল মসলা তৈরির উপকরণ

দারুচিনি- ২টি
এলাচ- ৩টি
লবঙ্গ- ৪টি
আস্ত জিরা- আধা টেবিল চামচ
মেথি দানা- ৮-১০টি

প্রস্তুত প্রণালি
স্পেশাল মসলা তৈরির উপকরণ অল্প আঁচে ভেজে গুঁড়া করে নিন। প্যানে সামান্য তেল গরম করে সামান্য লবণ ও ১ চিমটি হলুদের গুঁড়া দিয়ে আলুর টুকরা ভেজে নিন। দাগ হয়ে গেলে ও অর্ধেক সেদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিন প্যান থেকে। একই প্যানে তেল দিয়ে এলাচ, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ ফোঁড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত নাড়ুন। সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন। তেল ভেসে উঠলে অল্প পানি দিয়ে আবারও কষিয়ে নিন। মুরগির মাংসের টুকরা দিয়ে দিন মসলায়। নেড়েচেড়ে কষিয়ে নিন সব। মাংস আধা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা আলু ও প্রয়োজন মতো পানি দিয়ে ঢেকে দিন প্যান। মাংস সেদ্ধ হয়ে গেলে আস্ত কাঁচা মরিচ ও স্পেশাল মসলার গুঁড়া দিয়ে দিন। ৫ থেকে ৬ মিনিট অল্প আঁচে দমে রাখুন।     

রেসিপি ও ছবি- কুকিং স্টুডিও বাই উম্মি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রসগোল্লা বলে বোমা দিলেন প্রতিবেশী, মুখে নিয়ে কামড় দিতেই বিস্ফোরণে যুবকের মৃত্যু
রসগোল্লা বলে বোমা দিলেন প্রতিবেশী, মুখে নিয়ে কামড় দিতেই বিস্ফোরণে যুবকের মৃত্যু
কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, নিরাপদে নামিয়ে আনা হলো পর্যটকদের
কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, নিরাপদে নামিয়ে আনা হলো পর্যটকদের
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জাপানগামী বিমানযাত্রীদের জন্য নতুন নির্দেশনা
জাপানগামী বিমানযাত্রীদের জন্য নতুন নির্দেশনা
সর্বাধিক পঠিত
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা