জলপাই সংরক্ষণ করুন ৪ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক
২৩ নভেম্বর ২০২০, ২০:৫৩ আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২০:৫৭

বাজারে জলপাইয়ের ছড়াছড়ি এখন। মৌসুম থাকতে থাকতেই মজার মজার সব আচার বানিয়ে ফেলতে পারেন। শরবতের পাশাপাশি ডাল, ছোট মাছ অথবা সবজির তরকারিতেও চমৎকার স্বাদ নিয়ে আসে জলপাই। চাইলে সারাবছর সংরক্ষণ করে খেতে পারেন ফলটি। জেনে নিন কীভাবে সংরক্ষণ করবেন।

জলপাই সংরক্ষণ করুন ৪ উপায়ে

লবণ পানি
লবণ-পানিতে ডুবিয়ে মাস ছয়েক সংরক্ষণ করতে পারেন জলপাই। এজন্য তাজা ও কোনও ধরনের দাগ ছাড়া জলপাই বেছে নিন। ভারি কিছু দিয়ে আঘাত করে সামান্য ফাটিয়ে নিন জলপাই। এবার একটি কাচের বয়ামে জলপাইগুলো ভালো করে সাজিয়ে রাখুন। একটি জগে পানি নিয়ে লবণ মেশান। একটি আস্ত ডিম জগের পানিতে দিন। যদি ডিম ভেসে ওঠে তাহলে বুঝবেন লবণের পরিমাণ ঠিক আছে। ভেসে না উঠলে আরও খানিকটা লবণ মেশান। জলপাই ভর্তি বয়ামে পানি ঢেলে দিন এমনভাবে যেন সব জলপাই ডুবে থাকে। উপরে একটি চিজক্লথ দিয়ে ঢাকনা লাগিয়ে দিন। এক সপ্তাহ পর থেকে খেতে পারবেন লবণ-পানিতে সংরক্ষিত জলপাই। খাওয়ার আগে বের করে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন ঘণ্টাখানেক। এতে লবণাক্ত স্বাদ কমে আসবে। প্রতি মাসে একবার করে বদলে দিতে হবে বয়ামের পানি।

আস্ত জলপাই
জলপাইয়ের বোঁটা ছাড়িয়ে ধুয়ে নিন বারকয়েক। ভালো করে মুছে একটি প্লাস্টিকের ব্যাগে ভরে ব্যাগের বাতাস বের করে ফেলুন। ডিপ ফ্রিজে রেখে দিন ব্যাগ। এক বছর পর্যন্ত ভালো থাকবে জলপাই।

সেদ্ধ জলপাই
কড়াইয়ে পানি ও ১ চা চামচ লবণ একসঙ্গে মিশিয়ে জলপাই সামান্য ভাপিয়ে নিন। পানি থেকে উঠিয়ে মুছে মুখবন্ধ বাটিতে করে রেখে দিন ডিপ ফ্রিজে। রান্নার আগে বের করে নিন।

পিউরি
জলপাই সেদ্ধ করে চটকে নিন। সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে পিউরি পানিয়ে নিন। এবার মিহি পিউরি বাটিতে ঢাকনা লাগিয়ে রেখে দিন ফ্রিজারে। শরবত বানানোর আগে বের করে প্রয়োজন মতো মিশিয়ে নিন পানি ও অন্যান্য উপকরণের সঙ্গে।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল