রেসিপি: শীতের ৩ স্যুপ

লাইফস্টাইল ডেস্ক
২৪ নভেম্বর ২০২০, ২১:১০ আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২১:০৬

শীতের সবজি উঠে গেছে বাজারে। হিম হিম সন্ধ্যায় গরম স্যুপের কোনও তুলনা নেই। জেনে নিন তিনটি ঝটপট স্যুপ বানানোর রেসিপি।

সবজির স্যুপ

সবজির স্যুপ
প্যানে অলিভ অয়েল গরম করে আদা ও রসুন কুচি নেড়ে নিন। পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, গাজর কুচি ও ক্যাপসিকাম কুচি দিন আধা কাপ করে। ২ মিনিট নেড়ে ৩ কাপ পানি দিয়ে দিন। লবণ ও গোলমরিচের গুঁড়া দিন। নেড়েচেড়ে ঢেকে দিন প্যান। লো মিডিয়াম আঁচে রেখে দিন কিছুক্ষণ। সবজি সেদ্ধ হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন।

গাজরের স্যুপ

গাজরের স্যুপ
তিনটি গাজর কুচি করে নিন। চুলায় প্যান চাপিয়ে সামান্য অলিভ অয়েল গরম করুন। একটি ছোট পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ আদা কুচি ও গাজর কুচি দিয়ে নাড়ুন। মাঝারি আঁচে কিছুক্ষণ নেড়ে ১ কাপ পানি দিয়ে দিন। গাজর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে ব্লেন্ড করে নিন। গাজরের পিউরি প্যানে নিয়ে ১ কাপ পানি, লবণ ও গোলমরিচের গুঁড়া দিন। ঘন হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন ক্রিম দিয়ে।

টমেটো স্যুপ

টমেটো স্যুপ
১ টেবিল চামচ বাটার গলিয়ে নিন প্যানে। আধা কাপ পেঁয়াজ কুচি ও ২ টেবিল চামচ রসুন কুচি দিন। কয়েক মিনিট নাড়ুন। পাঁচটি টমেটো কুচি ও স্বাদ মতো লবণ দিন। কিছুক্ষণ নেড়ে আধা কাপ পানি দিয়ে ঢেকে দিন প্যান। টমেটো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা হলে ব্লেন্ড করে নিন। টমেটো পিউরি ও ১ কাপ পানি প্যানে নিয়ে জ্বাল দিন। ঘন হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক