পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০২৫, ১৫:৫৫আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৫:৫৫

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ডোবায় গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) বেলা ১১টায় কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী (দক্ষিণপাড়া দিঘীরপাড়) ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে।

মৃত শিশুদের একজন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মির্জাপুর (শঠিবাড়ী) গ্রামের আকমল হোসেনের ছেলে জুনায়েদ (১২)। সে দক্ষিণ দেওয়ালিয়াবাড়ী এলাকায় বাবা-মার সঙ্গে ভাড়া বাসায় থেকে বাগানবাড়ী চৌরাস্তা আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরজন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তাতলা গ্রামের শামীমের ছেলে আব্দুল মোমিন (১০)। সেও তার বাবা-মার সঙ্গে এনায়েতপুর এলাকায় ভাড়া থেকে একই মাদ্রাসায় পড়াশোনা করতো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে কোনও একসময় জুনায়েদ ও মোমিন দেওয়ালিয়াবাড়ী (দক্ষিণপাড়া দিঘীরপাড়) ঈদগাহ মাঠ সংলগ্ন ডোবায় গোসল করতে নামে। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানায় তারা ডোবার মাঝখানে গিয়ে পানিতে তলিয়ে যায়। ডোবার পাশের ঈদগাহ মাঠে ফুটবল খেলছিল বাচ্চারা। শামীম নামে এক শিশু ডোবায় পানিতে তাদের দুই জনের লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে আশেপাশের লোকজন এসে ডোবা থেকে লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা রুবেল (১৮) বলেন, ছোট বাচ্চাদের চিৎকারে শুনে এগিয়ে এসে দেখি, ডোবায় দুই শিশুর লাশ ভাসছে। পরে আমিসহ কয়েকজন ডোবায় নেমে তাদের লাশ পানি থেকে পাড়ে নিয়ে আসি। এর মধ্যে  ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই দুই শিশুর পরিবারের সদস্যরা এসে তাদের সন্তানদের শনাক্ত করে।

কোনাবাড়ী থানার ওসি সালাহ উদ্দিন জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে ওই দুই শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান