শ্যাম্পু ছাড়াই চুল পরিষ্কার!

লাইফস্টাইল ডেস্ক
০৩ মার্চ ২০১৬, ১১:৪৯আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৩:০৮
image

শ্যাম্পু ছাড়াই চুল পরিষ্কার!

চুল পরিষ্কার রাখার জন্য শ্যাম্পু ব্যবহার করা চাই নিয়মিত। কিন্তু অতিরিক্ত শ্যাম্পু ব্যবহারের ফলে চুল নষ্ট হয়ে যেতে পারে। কেমিক্যালযুক্ত শ্যাম্পুর বদলে প্রাকৃতিক উপাদানের সাহায্যে পরিষ্কার করতে পারেন চুল। ভেষজ এসব উপাদান চুল পরিষ্কার রাখার পাশাপাশি চুলকে করবে মজবুত ও সিল্কি। জেনে নিন বিস্তারিত-

শিকাকাই
পানির সঙ্গে শিকাকাই পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাথার তালুতে ঘষে ঘষে লাগান পেস্ট। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুল পরিষ্কার করার পাশাপাশি খুশকিও দূর করবে।  

অ্যালোভেরা
শ্যাম্পুর বদলে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। তাজা অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে মাথার তালুতে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। চুল পরিষ্কার হবে ও ঝলমলে ভাব চলে আসবে চুলে।

মুলতানি মাটি
মুলতানি মাটির সঙ্গে রিঠা পাউডার মিশিয়ে মাথার ত্বকে লাগান। এটি প্রাকৃতিকভাবে পরিষ্কার করবে চুল। পাশাপাশি চুল পড়া বন্ধ করে চুলে নিয়ে আসবে জৌলুস।

ভাতের মাড়
শ্যাম্পু ব্যবহার না করে ব্যবহার করতে পারেন ভাতের মাড়। ভঙ্গুর চুলের জন্য এটি খুবই কার্যকরী।

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি