গরুর মাংস নরম করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
১৫ জুলাই ২০২১, ০৭:০০আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৭:০০

গরুর মাংস অনেকেই নরম ও তুলতুলে (ভেলভেটিং) পছন্দ করেন। আবার স্টির ফ্রাইড কিংবা ক্রিসপি বিফ চিলি রান্নাতেও মাংসটা আগে নরম করে নিলে ভালো। নরম না হলে পরে রান্না করতে হয় অতিরিক্ত সময় ধরে। এতে নষ্ট হতে পারে কাঙ্ক্ষিত স্বাদ। তাই টুকে নিন মাংস নরম করার টিপসগুলো।

বেকিং সোডা

এক কেজি মাংসের জন্য তিন চা চামচ বেকিং সোডা দেড় কাপ পানিতে গুলে নিন। এরপর মাংসের টুকরো বা স্লাইসে ভালোমতো মেখে ১৫ মিনিট রেখে দিন। এরপর ধুয়ে মেরিনেট করে নিন বা সরাসরি রান্না করুন।

পেঁপে কিংবা পেঁপের পাতা

মাংস নরম করতে পেঁপের ব্যবহার অনেক দিনের। কেউ রান্নার সময় এক/দুই টেবিল চামচ পেঁপে বাটা মিশিয়ে দিয়ে থাকেন, কেউ আবার মাংসটাকে সারারাত পেঁপে পাতায় মুড়েও রাখেন ফ্রিজে। মেরিনেট করার সময় খানিকটা পাকা কিংবা কাঁচা পেঁপে মিশিয়ে দিলেও মাংস নরম হয়ে আসবে।

আনারস

এ কাজে ব্যবহার করতে পারেন আনারসও। এতে মাংসে আসবে নতুন এক স্বাদ। আনারস ব্লেন্ড করে তাতে আধঘণ্টা মাংস মেরিনেট করতে পারেন। আনারসে থাকা ব্রোমিলেইন নামের এনজাইম দ্রুত মাংসের কোলাজেন ভেঙে সেটাকে নরম করে।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম