তাজা টপিংসহ গরুর মাংসের ‘চিজি টাকুইটোস’ 

জীবনযাপন ডেস্ক 
১৮ মে ২০২৬, ০৮:৫৯ আপডেট : ১৮ মে ২০২৬, ০৮:৫৯

বাইরের ক্রিস্পি আবরণ আর ভেতরে গলে যাওয়া চিজ ও মসলাদার বিফ— সব মিলিয়ে চিজি বিফ টাকুইটোস যেন একদম পারফেক্ট স্ন্যাকস। এর সঙ্গে যদি থাকে টাটকা সালসা, লেটুস আর সাওয়ার ক্রিমের টপিং, তাহলে প্রতিটি কামড় হয়ে ওঠে আরও লোভনীয়। ঘরেই খুব সহজে তৈরি করতে পারেন রেস্টুরেন্ট স্টাইল এই মজাদার খাবার। 

উপকরণ: টাকুইটোসের জন্য   

গরুর কিমা— ৩০০ গ্রাম 

টর্টিলা রুটি— ৬টি 

মোজারেলা চিজ— ১ কাপ 

পেঁয়াজ কুচি— ১টি 

রসুন কুচি— ১ চা চামচ 

টমেটো সস— ২ টেবিল চামচ 

মরিচ গুঁড়া— ১ চা চামচ 

জিরা গুঁড়া— আধা চা চামচ 

গোলমরিচ গুঁড়া— আধা চা চামচ 

লবণ— স্বাদমতো 

তেল— ভাজার জন্য  

টপিংয়ের জন্য  

লেটুস কুচি 

টমেটো কুচি 

পেঁয়াজ কুচি 

ধনেপাতা কুচি 

সাওয়ার ক্রিম বা মেয়োনিজ 

জালাপেনো (ঐচ্ছিক)  

প্রণালি 

প্রথমে কড়াইয়ে সামান্য তেল গরম করে পেঁয়াজ ও রসুন ভেজে নিন। এরপর গরুর কিমা দিয়ে ভালোভাবে রান্না করুন। কিমা থেকে পানি শুকিয়ে এলে টমেটো সস, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ ও লবণ দিয়ে কষিয়ে নিন।   

এরপর টর্টিলা রুটির মাঝে বিফের পুর ও চিজ ছড়িয়ে রোল করে নিন। রোল যেন খুলে না যায়, সেজন্য টুথপিক ব্যবহার করতে পারেন।   

এখন গরম তেলে টাকুইটোসগুলো সোনালি ও মুচমুচে করে ভেজে নিন। চাইলে এয়ার ফ্রায়ার বা ওভেনেও বেক করতে পারেন।  

পরিবেশনের সময় ওপরে লেটুস, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা ও সাওয়ার ক্রিম ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন তাজা টপিংসহ চিজি বিফ টাকুইটোস।  

/এমএএল/ 
সম্পর্কিত
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
নারকেল ও ডিম দিয়ে কাঁঠালের বিচি
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
সর্বশেষ খবর
এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম বৈঠক অনুষ্ঠিত
এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম বৈঠক অনুষ্ঠিত
চেকপোস্টে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা: পাকিস্তানে প্রাণ হারালেন ১১ জন
চেকপোস্টে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা: পাকিস্তানে প্রাণ হারালেন ১১ জন
তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু: ডাকলেও সহায়তা নেননি ট্রলারের মাঝি
তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু: ডাকলেও সহায়তা নেননি ট্রলারের মাঝি
বিচারকদের সংকট ও আবাসন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস প্রধান বিচারপতির
বিচারকদের সংকট ও আবাসন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস প্রধান বিচারপতির
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!