বারবার চাল ধোয়ার অভ্যাস কি আদৌ দরকার? জানুন সঠিক পদ্ধতি

জীবনযাপন ডেস্ক
৩০ আগস্ট ২০২৬, ১১:২৯আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১১:২৯

ভাত রান্নার আগে চাল ধোয়া বাঙালি ও দক্ষিণ এশীয় রান্নাঘরের অতি পরিচিত অভ্যাস। চালের পানি পুরোপুরি স্বচ্ছ না হওয়া পর্যন্ত বারবার ধুতে থাকেন অনেকেই। কারও ক্ষেত্রে এই সংখ্যা পাঁচ-ছয়, এমনকি সাতবারও পৌঁছে যায়। এতে চাল কি সত্যিই আরও পরিষ্কার হয়? নাকি অকারণে নষ্ট হয় পানি ও কিছু পুষ্টি?

ইংল্যান্ডের কয়েকটি অঞ্চলে পানিসঙ্কট ও খরার পরিস্থিতির মধ্যে রান্নাঘরে পানির ব্যবহার কমানোর ওপর জোর দেওয়া হচ্ছে। দক্ষিণ এশীয় পরিবারগুলোর রান্নার অভ্যাস নিয়েও শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার। সেখানে পাঁচ-সাতবার চাল ধোয়ার বদলে দুবার ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চাল বারবার ধোয়ার প্রয়োজন কেন মনে হয়?

চাল ধোয়ার মূল উদ্দেশ্য হলো এর গায়ে থাকা ধুলো, ময়লা এবং অতিরিক্ত স্টার্চের কিছুটা সরিয়ে ফেলা। ধোয়ার সময় চালের সঙ্গে থাকা স্টার্চ পানিকে ঘোলা করে। ফলে পানি স্বচ্ছ না হওয়া পর্যন্ত চাল ধুতে থাকেন অনেকে।

তবে চাল ধোয়ার পানি পুরোপুরি স্বচ্ছ হয়ে যাওয়াই যে চাল পরিষ্কার হওয়ার একমাত্র মাপকাঠি, তা নয়। অতিরিক্তবার পানি বদলে চাল ধোয়া সবসময় প্রয়োজনীয়ও নয়।

সাধারণত কতবার চাল ধোয়া যথেষ্ট?

দু’-তিনবার ভালোভাবে চাল ধোয়া সাধারণভাবে যথেষ্ট। পাঁচ-সাতবার ধুলেই চাল আরও নিরাপদ বা পরিষ্কার হয়ে যাবে এমন কোনও নির্দিষ্ট নিয়ম নেই। বরং অতিরিক্ত ধোয়ার ফলে চালের সঙ্গে থাকা পানিতে দ্রবণীয় কিছু পুষ্টি উপাদানও হারিয়ে যেতে পারে। বিশেষ করে আয়রন, ফোলেট, থায়ামিন ও নিয়াসিনের মতো পুষ্টি উপাদান ধোয়ার পানির সঙ্গে কিছুটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

বেশি ধুলেই কি আর্সেনিক কমে?

এখানেও রয়েছে একটি ভুল ধারণার সম্ভাবনা। বারবার চাল ধুলেই যে চালের আর্সেনিকের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

চাল রান্নার পদ্ধতিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিছু পরিস্থিতিতে বেশি পানি দিয়ে চাল সেদ্ধ করে অতিরিক্ত পানি ফেলে দেওয়ার পদ্ধতি চালের আর্সেনিকের পরিমাণ কমাতে সহায়তা করতে পারে।

তাই শুধু আর্সেনিক কমানোর আশায় চাল বারবার ধুয়ে বিপুল পরিমাণ পানি ব্যবহার করার প্রয়োজন নেই।

তাহলে কী করবেন?

চাল রান্নার আগে দু’-তিনবার পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়াই যথেষ্ট। চালের পানি একেবারে কাচের মতো স্বচ্ছ না হওয়া পর্যন্ত ধোয়ার প্রয়োজন নেই। এতে একদিকে চাল পরিষ্কার রাখা সম্ভব হবে, অন্যদিকে অপ্রয়োজনীয় পানি ও পুষ্টি দুইয়ের অপচয়ই কমানো যাবে।

চাল ধোয়ার ক্ষেত্রে লক্ষ্য হওয়া উচিত পরিষ্কার করা, পানি পুরোপুরি স্বচ্ছ করা নয়। প্রয়োজনের চেয়ে বেশি ধোয়া মানেই বেশি পরিষ্কার এমন ধারণা বদলানোর সময় এসেছে।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ফ্যাসিবাদী আমলে কেউ প্রতিবাদ করলেই গুম করা হতো’
‘ফ্যাসিবাদী আমলে কেউ প্রতিবাদ করলেই গুম করা হতো’
ভারতের সামনে ব্রাজিল ও উরুগুয়ে, ‘হিংসা’ হচ্ছে সুনীলের
ভারতের সামনে ব্রাজিল ও উরুগুয়ে, ‘হিংসা’ হচ্ছে সুনীলের
রাজধানীতে ছিনতাইয়ের সময় শিক্ষিকা হত্যা: সহযোগীসহ মূল সন্দেহভাজন গ্রেফতার 
রাজধানীতে ছিনতাইয়ের সময় শিক্ষিকা হত্যা: সহযোগীসহ মূল সন্দেহভাজন গ্রেফতার 
পাহাড় থেকে ধেয়ে আসছিল পাথর ও কাদার স্রোত, একটি শাড়িই হয়ে উঠলো ২১ পুণ্যার্থীর শেষ ভরসা
পাহাড় থেকে ধেয়ে আসছিল পাথর ও কাদার স্রোত, একটি শাড়িই হয়ে উঠলো ২১ পুণ্যার্থীর শেষ ভরসা
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর