এআই বিতর্কে ভেস্তে গেল কোটি টাকার বই চুক্তি, 'কৃষ্ণাঙ্গ বলেই সন্দেহ' অভিযোগ লেখকের

মিতা হক
০২ আগস্ট ২০২৬, ১৮:৩০আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৮:৩০

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে উপন্যাস লেখার অভিযোগ ওঠার পর লেখক জেরি ফালাডের বহুল আলোচিত অপরাধভিত্তিক উপন্যাস 'কল মি, আই'ল হাইড দ্য বডি'-এর প্রায় ২০ লাখ ডলারের (প্রায় ২৪ কোটি ৭৫ লাখ টাকা) প্রকাশনা চুক্তি বাতিল হয়েছে।

ফালাডের প্রতিনিধিরা জানান, শুরুতে ফালাডে আশ্বস্ত করেছিলেন যে লেখা বা সম্পাদনার কোনো পর্যায়ে তিনি এআই ব্যবহার করেননি। কিন্তু পরে সেই দাবির সত্যতা তারা আর নিশ্চিত করতে পারেননি।

এর আগে যুক্তরাষ্ট্রে ম্যাকমিলানের সহযোগী প্রকাশনা সংস্থা মিনোটরের সঙ্গে বইটি নিয়ে ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতামূলক নিলাম হয়েছিল। বইটি ২০২৮ সালে প্রকাশের পরিকল্পনা ছিল।

ফালাডের মার্কিন এজেন্ট মার্ক জেরাল্ড বলেন, একজন সম্পাদক পান্ডুলিপিতে এআই ব্যবহারের সম্ভাব্য কিছু লক্ষণ নিয়ে প্রশ্ন তোলার পর বিষয়টি গুরুত্ব পায়। পরে লেখকের বক্তব্যে অসঙ্গতি দেখা গেলে সংস্থাটি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়।

তবে জেরি ফালাডে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি এআই ব্যবহার করেননি। তার দাবি, প্রকাশনা জগতে কৃষ্ণাঙ্গ লেখকদের প্রতি পক্ষপাতমূলক আচরণের কারণেই এমন সন্দেহ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, এআই শনাক্তকারী সফটওয়্যার প্রায়ই ভুল ফলাফল দেয়। তার উপন্যাসটি একাধিক পাঠক, সম্পাদক ও প্রকাশকের মূল্যায়নের মধ্য দিয়ে গেছে। সত্যিই যদি এটি এআই দিয়ে লেখা হতো, তাহলে এতজন অভিজ্ঞ ব্যক্তি সেটি বুঝতে ব্যর্থ হতেন না।

/জেড-এস/
সম্পর্কিত
ভূমি গ্যালারিতে শেষ হলো ২৫ শিল্পীর ‘রেইনস্কেপ’ প্রদর্শনী
বুকার দীর্ঘতালিকায় ফিরলেন দুই সাবেক বিজয়ী, জায়গা পেলেন ১০ নতুন লেখক
আগামীকাল শিল্পকলায় ‘পুণ্যাহ’-এর ৪০তম প্রদর্শনী
সর্বশেষ খবর
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১
মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১
রোগী বললেন ১ হাজার টাকায় ভ্যাকসিন কিনেছি, শুনে দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী
রোগী বললেন ১ হাজার টাকায় ভ্যাকসিন কিনেছি, শুনে দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী
জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার
জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব