দুয়া লিপা খুললেন নিষিদ্ধ বইয়ের লাইব্রেরি

মিতা হক
১৯ আগস্ট ২০২৬, ১৬:২০আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৬:৩২

পপ তারকা দুয়া লিপা পর্তুগালের পোর্তো শহরে খুলেছেন একটি বিশেষ লাইব্রেরি। এর নাম 'ম্যানিফেস্টো লাইব্রেরি'। এখানে রাখা হয়েছে ১০০টি বই, যেগুলো বিশ্বের বিভিন্ন দেশে কোনো না কোনো সময়ে নিষিদ্ধ বা বিতর্কিত হয়েছে।

এই লাইব্রেরির সবচেয়ে বড়ো চমক হলো এর অবস্থান। এটি তৈরি হয়েছে বিখ্যাত লিভরারিয়া লেলো বইয়ের দোকানের ভেতরে। অসাধারণ স্থাপত্যের জন্য এই বইয়ের দোকানকে বিশ্বের অন্যতম সুন্দর বইয়ের দোকান বলা হয়।

লাইব্রেরির বইগুলো চারটি বিষয়ের ভিত্তিতে সাজানো হয়েছে: ক্ষমতা, নিয়ন্ত্রণ, কণ্ঠস্বর ও স্মৃতি। এখানে রয়েছে জর্জ অরওয়েলের 'নাইনটিন এইটি-ফোর', মার্গারেট অ্যাটউডের 'দ্য হ্যান্ডমেইডস টেল', সিমোন দ্য বোভোয়ারের 'দ্য সেকেন্ড সেক্স', ফ্রানৎস কাফকার 'দ্য ট্রায়াল' এবং অ্যালিস ওয়াকারের 'দ্য কালার পার্পল'-এর মতো বিখ্যাত বই।

দুয়া লিপার বইয়ের সঙ্গে সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২২ সালে তিনি 'সার্ভিস নাইনটি-ফাইভ বুক ক্লাব' শুরু করেন। সেখানে প্রতি মাসে একটি বই নিয়ে লেখক ও পাঠকদের সঙ্গে আলোচনা করা হয়। সেই উদ্যোগেরই যেন বাস্তব রূপ হলো এই নতুন লাইব্রেরি।

/জেড-এস/
সম্পর্কিত
সাহিত্যের ২০০ বছরের ইতিহাসে প্রভাবশালী ২০০ বই
প্রিয় ছয় বই নিয়ে নতুন পডকাস্ট শুরু করছেন বারাক ওবামা
সাম্প্রতিক সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি ও হররের সেরা চার বই
সর্বশেষ খবর
হ্রদের দেশে ‘হিটেড রাইভ্যালরি’র কটেজের খোঁজে
হ্রদের দেশে ‘হিটেড রাইভ্যালরি’র কটেজের খোঁজে
নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়
নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়
ইঞ্জিনচালিত নৌযানের ডাটাবেজ তৈরির উদ্যোগ
ইঞ্জিনচালিত নৌযানের ডাটাবেজ তৈরির উদ্যোগ
কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক