দলীয় শিল্প প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু করছে ‘আর্ট নেস্ট’

সাহিত্য ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ১৮:৪৪আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৮:৪৪

শিল্প-সংগঠন 'আর্ট নেস্ট' তাদের প্রথম দলীয় প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু করছে।

আগামীকাল ২০ আগস্ট সন্ধ্যা ৬টায় 'হিউম্যানিটি অ্যান্ড হোপ' শিরোনামে প্রদর্শনীটির উদ্‌বোধন হবে লালমাটিয়ার 'দি ইলিউশন্স গ্যালারি'তে।

প্রদর্শনীতে ৯ জন সমকালীন শিল্পীর শিল্পকর্ম স্থান পাচ্ছে।

শিল্পীরা হলেন: রশিদ আমিন, সাইফুদ্দিন মাহবুব আহমেদ, ফাহমিদা এনাম কাকলী, এ. এইচ. ঢালি তমাল, গোলাম ফারুক স্বপন, তারেক আমিন, সৌরভ চৌধুরী, মঞ্জুর রশিদ ও নাঈম জামান।

উদ্‌বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, শিল্পসমালোচক মঈনুদ্দিন খালেদ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার নাহিদ মাহতাব।

প্রদর্শনী চলবে ২৫ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। গ্যালারির ঠিকানা: ২/৬, ব্লক-সি, লালমাটিয়া, ঢাকা।

সমকালীন দৃশ্যশিল্পের বিকাশ, শিল্পী ও দর্শকের মধ্যে সৃজনশীল সংলাপ এবং শিল্পচর্চা নথিবদ্ধকরণের পাশাপাশি ভবিষ্যতে প্রদর্শনী, শিল্পী উপস্থাপনা, আর্ট টক, কর্মশালা, শিল্পী ডকুমেন্টারি, শিল্প-আলোকচিত্র, আর্কাইভ, প্রকাশনা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে ‘আর্ট নেস্ট’-এর।

/জেড-এস/
সম্পর্কিত
দুয়া লিপা খুললেন নিষিদ্ধ বইয়ের লাইব্রেরি
সাহিত্যের ২০০ বছরের ইতিহাসে প্রভাবশালী ২০০ বই
প্রিয় ছয় বই নিয়ে নতুন পডকাস্ট শুরু করছেন বারাক ওবামা
সর্বশেষ খবর
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে জোরালো অভিযানে ডিএমপি
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে জোরালো অভিযানে ডিএমপি
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
নতুন বিমানবন্দর বা টার্মিনাল চালু হলে পুরোনো বিমানবন্দরের কী হয়
নতুন বিমানবন্দর বা টার্মিনাল চালু হলে পুরোনো বিমানবন্দরের কী হয়
বদলি করা হলো অতিরিক্ত এবং সহকারী পুলিশ সুপারের ১৩ জনকে
বদলি করা হলো অতিরিক্ত এবং সহকারী পুলিশ সুপারের ১৩ জনকে
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক