এআই প্রশিক্ষণে বিরল বই ধ্বংস করছে অ্যামাজন

আনাফ আব্দুল্লাহ
২৬ আগস্ট ২০২৬, ১৫:০০আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৫:০০

এআই প্রশিক্ষণের জন্য বিপুলসংখ্যক বই সংগ্রহ করে স্ক্যানের পর সেগুলো ধ্বংস করছে অ্যামাজন—এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ৪০৪ মিডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অ্যামাজনের একটি গুদামে কর্মীরা বিপুলসংখ্যক বই সংগ্রহ করছেন। পরে দ্রুত স্ক্যান করার জন্য বইগুলোর বাঁধাই কেটে ফেলা হচ্ছে।

১৭ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে ৪০৪ মিডিয়া জানায়, তারা এআই প্রশিক্ষণে ব্যবহারের জন্য সংগ্রহ করা হয়েছে বলে সন্দেহ করা একটি বিরল বইয়ের গতিপথ অনুসরণ করে সেটিকে লাস ভেগাসের ওই অ্যামাজন স্থাপনা পর্যন্ত পৌঁছাতে দেখেছে। সেখানে কর্মরত কয়েকজনের ভাষ্য অনুযায়ী, বইগুলো স্ক্যান করার আগে তাদের বাঁধাই খুলে ফেলা হয়।

এই পদ্ধতিকে বলা হয় ‘ডেস্ট্রাকটিভ স্ক্যানিং’। এতে বই দ্রুত স্ক্যান করে ডিজিটাল ডেটায় পরিণত করা যায়। তবে এর ফলে মূল বইটি নষ্ট হয়ে যায়। বিরল ও পুরোনো বইয়ের ক্ষেত্রে এই পদ্ধতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এআই কোম্পানিগুলোর বিরুদ্ধে এমন পদ্ধতি ব্যবহারের অভিযোগ নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, এআই কোম্পানি অ্যানথ্রপিক একটি গোপন প্রকল্পে বিপুলসংখ্যক বই ধ্বংস করে স্ক্যান করার পরিকল্পনা করেছিল। ‘প্রজেক্ট পানামা’ নামে পরিচিত ওই প্রকল্পের তথ্য পরে লেখকদের করা কপিরাইট মামলার নথি থেকে প্রকাশ্যে আসে।

অ্যানথ্রপিককে ঘিরে এই ঘটনা প্রকাশ্যে আসার পর মেটা, গুগল, মাইক্রোসফট ও ওপেনএআইয়ের বিরুদ্ধেও বই ও কপিরাইট ব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়েছে। ফলে এআই প্রশিক্ষণে বই ব্যবহারের পদ্ধতি নিয়ে প্রযুক্তি ও প্রকাশনা জগতে বিতর্ক আরও বেড়েছে।

তবে অ্যামাজন আগে এ ধরনের ‘ডেস্ট্রাকটিভ স্ক্যানিং’-এর সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে বলে ৪০৪ মিডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: লিটারারি হাব

/জেড-এস/
সম্পর্কিত
প্রিন্সেস ডায়ানার জীবনের ‘সত্যিকারের গল্প’ এবার বইয়ে আনছেন ভাই 
দলীয় শিল্প প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু করছে ‘আর্ট নেস্ট’
দুয়া লিপা খুললেন নিষিদ্ধ বইয়ের লাইব্রেরি
সর্বশেষ খবর
ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশার মাঝেই আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত!
ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশার মাঝেই আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত!
ঈদে মিলাদুন্নবী: সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি সমাবেশে মুসল্লিদের ঢল
ঈদে মিলাদুন্নবী: সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি সমাবেশে মুসল্লিদের ঢল
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন রোনান-ডেকলান
বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন রোনান-ডেকলান
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য